সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন কার্গো 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৬, ১৫:২৩ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৫:২৩

মহেশখালীর এক্সিলারেট এনার্জির টার্মিনালে ‘ওয়েন চেং’ এলএনজিবাহী জাহাজ থেকে ভাসমান এলএনজি টার্মিনালে এলএনজি খালাস শুরু হয়েছে। কার্গোটি বিপি সিঙ্গাপুরের কাছ থেকে স্পট ক্রয়ের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। 

আজ শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা ৫৪ মিনিটে ‘ওয়েন চেং’ এলএনজিবাহী জাহাজের প্রথম সংযোগ টার্মিনালের সঙ্গে স্থাপন করা হয়। এরপর জাহাজ থেকে টার্মিনালে এলএনজি স্থানান্তরের কার্যক্রম শুরু হয়।

এর আগে সেপ্টেম্বরেও বিভিন্ন উৎস থেকে একাধিক এলএনজি কার্গো দেশে এসেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের গানভোর, ইন্দোনেশিয়া থেকে টোটালএনার্জির মাধ্যমে এবং অন্যটি অস্ট্রেলিয়া থেকে আরামকো সিঙ্গাপুরের মাধ্যমে স্পট মার্কেট থেকে কেনা হয়েছিল।

এ দিকে ১ অক্টোবর দুপুর ২টার হিসাবে দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬২৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসের সরবরাহ ছিল ১ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে সরবরাহ ছিল ১ হাজার ১৫ মিলিয়ন ঘনফুট।

প্রসঙ্গত, অক্টোবর ও নভেম্বর মাসে দেশে মোট ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করেছে পেট্রোবাংলা। এর মধ্যে অক্টোবরে ১০টি এবং নভেম্বরে ৯টি কার্গো আসবে। এসব এলএনজি যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অ্যাঙ্গোলাসহ বিভিন্ন দেশ থেকে কেনা হয়েছে।

/এসএনএস/আইএএম/
সম্পর্কিত
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
রূপপুরের প্রথম ইউনিটের ত্রুটি সারিয়ে নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল
সর্বশেষ খবর
কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, আটক ৫৪৭
কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, আটক ৫৪৭
এআইয়ের দাপটে কমছে উইকিপিডিয়ার পাঠক, কী বলছেন সিইও?
এআইয়ের দাপটে কমছে উইকিপিডিয়ার পাঠক, কী বলছেন সিইও?
ঢাকার কর অঞ্চল চারে ৪৯ পদে নিয়োগ, সুযোগ পাবেন এক জেলার বাসিন্দারা 
ঢাকার কর অঞ্চল চারে ৪৯ পদে নিয়োগ, সুযোগ পাবেন এক জেলার বাসিন্দারা 
গুদামে গ্যাস, বাজারে সংকট-গ্রাহকের পকেট কাটছে সিন্ডিকেট
গুদামে গ্যাস, বাজারে সংকট-গ্রাহকের পকেট কাটছে সিন্ডিকেট
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম