স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৬, ১৪:৩৭ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৫:২১

মেঘনাঘাট-হরিপুর জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে। তবে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বাকি অংশেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের কার্যক্রম চলছে। অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়েছে। বাকি অংশেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় সচিবালয়, সুপ্রিম কোর্টসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বেলা সোয়া দুইটা নাগাদ সচিবালয়ে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।  

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
সচিবালয়সহ গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট কোন বিপর্যয়ে
গ্রিড বিপর্যয়ে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই
নির্ধারিত দামে মিলছে না এলপিজি, আবারও ‘দাম বাড়াতে’ শুনানি
সর্বশেষ খবর
সচিবালয়সহ গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট কোন বিপর্যয়ে
সচিবালয়সহ গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট কোন বিপর্যয়ে
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি
নলকূপ বসানোর পাইপ দিয়ে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
নলকূপ বসানোর পাইপ দিয়ে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৭১ জন অনিয়মিত বাংলাদেশি 
লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৭১ জন অনিয়মিত বাংলাদেশি 
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান