সচিবালয়সহ গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট কোন বিপর্যয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৬, ১৫:৪৮ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৫:৪৮

সচিবালয়সহ ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ নেই।

সচিবালয়ের পূর্ত মন্ত্রণালয়ের বিদ্যুতের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, ডিপিডিসি থেকে তাকে বলা হয়েছে, গ্রিড বিপর্যয়ের কারণে সচিবালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারিগরি কারণ এখনও জানা যায়নি। সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করছেন। বিদ্যুতের জাতীয় গ্রিড সিস্টেম এনএলডিসির নিয়ন্ত্রণে রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।

এখন পর্যন্ত রাজধানীর সচিবালয় ও তার আশেপাশের এলাকা, মগবাজার, মধুবাগ, শান্তিনগর, মালিবাগ, খিলগাঁওসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ না থাকার খবর পাওয়া গেছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, মেঘনাঘাট-হরিপুর জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে। তবে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বাকি অংশেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের কার্যক্রম চলছে।

পরে পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, দুপুর আড়াইটায় জাতীয় গ্রিডের রিস্টোরেশন কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। বর্তমানে বিদ্যুতের সকল গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্রগুলো চালু রয়েছে। সব বিদ্যুৎ কেন্দ্র পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত লোডশেডিং  কমে যাবে। অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিচ্যুতির কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য  দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

/এসও/ এপিএইচ/
সম্পর্কিত
স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ
গ্রিড বিপর্যয়ে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই
নির্ধারিত দামে মিলছে না এলপিজি, আবারও ‘দাম বাড়াতে’ শুনানি
সর্বশেষ খবর
পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড গড়ে কিউইদের হারালো ভারত 
পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড গড়ে কিউইদের হারালো ভারত 
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দীর ঢামেকে মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দীর ঢামেকে মৃত্যু
সাগর-রুনি হত্যা মামলা: তদন্তে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট
সাগর-রুনি হত্যা মামলা: তদন্তে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট
একদিনে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি