বিএসইসি’র অনুমোদন পেলো একুশ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২০, ০১:৫৯আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০২:১৪

বিএসইসি

শেয়ার বাজারে আসার জন্য একুশ ফার্স্ট ইউনিট ফান্ড নামের একটি বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (২২ জানুয়ারি) বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭১৫তম কমিশন সভায় মিউচ্যুয়াল ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, একুশ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা 'একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড' এক কোটি টাকা দেবে। বাকি ৯ কোটি সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ থাকবে।

বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ অংশ ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। বে-মেয়াদী ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড। ট্রাস্টি হিসেবে রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং কাস্টডিয়ান হিসেবে থাকছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

/জিএম/এমআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম