বিবিএস ক্যাবলসকে দায়মুক্ত করলো বিএসইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ১৮:৪৪আপডেট : ৩১ মে ২০২১, ১৮:৪৪

বিবিএস কেবলস লিমিটেডকে সকল দায় থেকে মুক্ত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানির পক্ষ থেকে বিএসইসিতে জরিমানা মওকুফের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

জানা গেছে, সিকিউরিটিজ আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণে তালিকাভুক্তির পরপরই কিছু সমস্যা হয়। ফলে কোম্পানির পরিচালকসহ কয়েকজনকে জরিমানা করে বিএসইসি। এরপর কোম্পানি জরিমানা মওকুফের জন্য আবেদন করে। শুনানি শেষে বিষয়টি সমাধান করে বিএসইসি। এখন সব অভিযোগ থেকে মুক্ত বিবিএস ক্যাবলস লিমিটেড।

বিবিএস ক্যাবলসের চেয়ারম্যান প্রকৌশলী আবু নোমান হাওলাদার জানান,  বিবিএস ক্যাবলসকে জরিমানা করা হয় মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ না করার জন্য। কিন্তু সেটি আসলে মূল্য সংবেদনশীল তথ্য ছিল না। তিনি বলেন, ‘বিষয়টি আমরা বিএসইসিকে অবহিত করেছি এবং ব্যাখ্যা দিয়েছি। এরই পরিপ্রেক্ষিতে আমাদের জরিমানা মওকুফ করা হয়েছে। এখন আর কোনও অমীমাংসিত বিষয় নেই। বিবিএস ক্যাবলস তালিকাভুক্তির পর থেকেই প্রতি বছর ভালো প্রতিবেদনের জন্য করপোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেয়ে আসছে।

বিবিএস ক্যাবলস আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০২০ অর্থবছরে ১৯ কোটি ২০ লাখ ২৭ হাজার শেয়ারধারীকে ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস। সে সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৬ টাকা ৬৬ পয়সা। এই অর্থবছরে সর্বশেষ ৯ মাসে (জুলাই-মার্চ ২০২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ১০ পয়সা।

২০১৭ সালে পুঁজিবাজারে লেনদেন শুরু করে বিবিএস ক্যাবলস। তালিকাভুক্তির বছরই কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস। ২০১৮ সালে ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস। ২০১৯ সালে বোনাস ছিল ১০ ১০ শতাংশ, আর নগদ ছিল ১০ শতাংশ।

 

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম