পুঁজিবাজার ক্রমান্বয়ে আরও উন্নত হবে: বিএসইসি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২১, ১৮:০২আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৮:১২

পুঁজিবাজার ক্রমান্বয়ে আরও উন্নততর হবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক শামসুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘দেশের পুঁজিবাজারের যে উন্নয়ন হয়েছে তা প্রাথমিক। এই পুঁজিবাজার ক্রমান্বয়ে আরও  উন্নততর হবে। এখনও বাজার মূলধন মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২০ শতাংশের সমান হয়নি।’

শুক্রবার (১৩ আগস্ট)  জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার দিকে ইঙ্গিত করে বিএসইসির কমিশনার আরও বলেন, ‘আমরা সবাই মিলে যদি কাজ করতে পারি, আমরা আরও অনেক ওপরে উঠতে পারবো।’  তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের মাঝেও পুঁজিবাজারের একটা ভূমিকা আছে। আমরা পুঁজিবাজার হিসেবে উৎপাদন, কর্মসংস্থান, অর্থায়ন এ কাজগুলোকে গভীরভাবে সহায়তা করি এবং সেই কাজটি করছি।’

বঙ্গবন্ধুর কর্ম স্মরণ করে শামসুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু প্রশাসনিক পুনর্গঠন করেছিলেন। স্বাস্থ্য, কৃষি, শিল্প সবক্ষেত্র কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে জন্য তিনি পথনির্দেশনা দিয়েছিলেন। সেই পথনির্দেশনা থেকে পথ চলার পরে আমরা আজ অনেক কিছু পেয়েছি। আরও অনেক কিছু পাওয়া বাকি আছে।’

তিনি বলেন, ‘যে বঙ্গবন্ধুকে অস্বীকার করবে, যে বাঙালি জাতির জনককে অস্বীকার করবে, সে তো বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করবে।’

বিএসইসির কমিশনার বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, শাস্তি হয়েছে। সেই শাস্তিতে আমাদের সন্তুষ্ট থাকলে হবে না। আমাদেরকে তার স্বপ্নের যে অংশগুলো বাকি রয়ে গেছে, সে অংশগুলোকে পূরণ করতে হবে।’

ডিএসই’র চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অংশ নেন— ডিএসই’র পরিচালক মো. রকিবুর রহমান, শাকিল রিজভী, সালমা নাসরিন, হাবিবুল্লাহ বাহার, মো. সিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, ডিবিএ’র সভাপতি শরীফ আনোয়ার হোসেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুস সালাম সিকদার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম