৪ কোম্পানির শেয়ারের উল্লম্ফন, অনুসন্ধান করবে ডিএসই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:১৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:১৯

ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে মূল মার্কেটে ফেরা বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস এবং মুন্নু ফেব্রিকসের বিষয়ে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ লক্ষ্যে কোম্পানি চারটির সার্বিক অবস্থা অনুসন্ধানে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বিএসইসি। সোমবার (১৩ সেপ্টেম্বর) এই নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় ডিএসইকে চার কোম্পানির ব্যবসায়িক বাস্তব চিত্র তুলে ধরতে বলা হয়েছে। একই সঙ্গে প্রকাশিত মূল্য সংবেদনশীল (পিএসআই) তথ্যের সত্যতা যাচাই করতে বলা হয়েছে। পাশাপাশি দাম বাড়ার কারণ অনুসন্ধান করতে বলা হয়েছে। দাম বাড়ার পেছনে কোনও ধরনের অনিয়ম হয়েছে কি-না, তাও খুঁজে বের করতে বলা হয়েছে।

দুর্বল আর্থিক অবস্থার কারণে দীর্ঘদিন এই চার কোম্পানি ওটিসি মার্কেটে পড়ে ছিল। তবে বিএসইসির হস্তক্ষেপে গত ১৩ জুন কোম্পানি চারটিকে মূল মার্কেটে ফিরিয়ে আনে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

মূল মার্কেটে ফেরার পর থেকেই কোম্পানি চারটির শেয়ার দাম লাগামহীনভাবে বাড়তে থাকে। মাত্র তিন মাসের ব্যবধানে কোম্পানিগুলোর শেয়ার দাম গড়ে বেড়েছে ৮০০ শতাংশ। কোম্পানিগুলোর সার্বিক পরিস্থিতি যাচাই করে ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে বিএসইসি।

/জিএম/এমআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি