ছয় মাসে সর্বনিম্ন লেনদেন পুঁজিবাজারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২১, ১৭:৩০আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৭:৩২

টানা চার দিন দরপতনের পর সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক ইতিবাচক ধারায় ফিরেছে। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইতে লেনদেন নেমে এসেছে ১ হাজার ৬৮ কোটি ৪২ লাখ টাকায়। এ অংক গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম কমেছে ১৯৫টির, বেড়েছে মাত্র ১৩১টির, অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

শেয়ার ও ইউনিটের দাম কমলেও দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯০৬ পয়েন্ট অবস্থান করছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক ১০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬২ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬০১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৮ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৪ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৪৬ কোটি টাকা। যা গত ৬ মাস ৬ দিনের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে চলতি বছরের ২৮ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৪০ কোটি ৩২ লাখ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ১১৮ টাকা। সিএসইতে লেনদেন করা ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।

/জিএম/এমএস/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের