বিনিয়োগকারীরা বাজারমুখী, মূলধন বেড়েছে সাড়ে ৮ হাজার কোটি টাকা

গোলাম মওলা
০২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪১

নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা আবারও বাজারে সক্রিয় হতে শুরু করেছেন। বেশ কিছুদিন ধরে বাজারে লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক দুই ধরনের বিনিয়োগকারী আবারও বাজারমুখী হয়েছেন। এর ফলে গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে সাড়ে ৮ হাজার কোটি টাকা। বাজার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, টানা তিন সপ্তাহ ধরে চাঙ্গা রয়েছে দেশের শেয়ার বাজার। এই তিন সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১৮ হাজার ৬১৯ কোটি টাকা।

বাজারের তথ্য বলছে, গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসই ছিল ঊর্ধ্বমুখী। এতে সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মূল্যসূচক। এতে গত এক সপ্তাহে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে আট হাজার কোটি টাকার ওপরে বেড়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৮৮৫ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ১৩ হাজার ২৪০ কোটি টাকা। অর্থাৎ, গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৬৪৫ কোটি টাকা। আগের দুই সপ্তাহে বাজার মূলধন বেড়েছিল ৯ হাজার ৯৭৪ কোটি টাকা। এ হিসাবে তিন সপ্তাহের উত্থানে বাজার মূলধন বেড়েছে ১৮ হাজার ৬১৯ কোটি টাকা।

দেখা যাচ্ছে, বাজার মূলধন বাড়ার পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৮৩টির। আর ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৫৩ দশমিক ৫৩ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ১১৩ দশমিক ৬৪ পয়েন্ট। তার আগের সপ্তাহে বাড়ে ৯২ দশমিক ৬৭ পয়েন্ট।

এছাড়া বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহে বেড়েছে ৩৮ দশমিক ৩১ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ৪৭ দশমিক ৩০ পয়েন্ট। তার আগের সপ্তাহে বাড়ে ২৫ দশমিক ৬৬ পয়েন্ট।

এদিকে বেড়েছে ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচকও। গত সপ্তাহে এই সূচকটি বেড়েছে ১৮ দশমিক ৫৮ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ২৪ দশমিক ২৩ পয়েন্ট। তার আগের সপ্তাহে বাড়ে ২০ দশমিক ৬৭ পয়েন্ট।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, সবকটি সূচকের উত্থানের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৯০২ কোটি ৯০ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ১ হাজার ৩৮৬ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ, প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়ছে ৫১৬ কোটি ১২ লাখ টাকা। গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯ হাজার ৫১৪ কোটি ৫৪ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ৬ হাজার ৯৩৩ কোটি ৯৩ লাখ টাকা। এই হিসাবে মোট লেনদেন বেড়েছে ২ হাজার ৫৮০ কোটি ৬১ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। গত সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৩৪ লাখ ৩ হাজার টাকা, যা মোট লেনদেনের ৫ দশমিক শূন্য ৭ শতাংশ। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক ৫১৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এই সময়ে লেনদেন হয়েছে ২৭৯ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৯০৪ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১২ কোটি ৯২ লাখ ৮ হাজার ৪১৬ টাকা। গত সপ্তাহে লেনদেন হওয়া ৩৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের, কমেছে ৬৯টির আর অপরিবর্তিত ৪০টির দাম।

 

/এপিএইচ/
সম্পর্কিত
শেয়ারবাজারে আস্থা ফেরাতে আসছে নতুন আইন, খসড়ায় যা আছে
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের তারিখ পেছালো
শেয়ার বাজারে কারসাজি: কীভাবে কাজ করে ‘অদৃশ্য সিন্ডিকেট’ 
সর্বশেষ খবর
এসএসসিতে ১৯৪৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৩৩৬ জন
কুমিল্লা শিক্ষাবোর্ডএসএসসিতে ১৯৪৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৩৩৬ জন
ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা
ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা
মাননীয় বাদ, নিজ দফতর থেকেই নিয়ম বাস্তবায়ন শুরু প্রধানমন্ত্রীর
মাননীয় বাদ, নিজ দফতর থেকেই নিয়ম বাস্তবায়ন শুরু প্রধানমন্ত্রীর
রকেট ডিজাইন ছেড়ে বেবি ফুডের ব্যবসা, বছরে কোটি রুপি আয় তরুণীর
রকেট ডিজাইন ছেড়ে বেবি ফুডের ব্যবসা, বছরে কোটি রুপি আয় তরুণীর
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর