কুমিল্লা শিক্ষাবোর্ড

এসএসসিতে ১৯৪৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৩৩৬ জন

কুমিল্লা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৫

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। পুনর্মূল্যায়নের পর কুমিল্লা শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষায় এক হাজার ৯৪৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পাপিয়া আক্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। তাদের মধ্যে এক হাজার ৬০৮ জনের গ্রেড পরিবর্তন হয়েছে; এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২০৭ জন। এ ছাড়া ফেল থেকে পাস করেছে ৩৩৬ জন। 

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, ‌‘এবারে ফল প্রকাশে নতুন কিছু বিষয় লক্ষ্য রাখা হয়েছে। আমিরা অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে পুনর্নিরীক্ষণের কাজটি করিয়েছি। নীতিমালা অনুযায়ী আবেদন করা উত্তরপত্রগুলো যথাযথভাবে যাচাই-বাছাই শেষে ফল প্রকাশ করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের ফল পরিবর্তনে আনন্দিত।’

কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এক লাখ ৪৫ হাজার ৮৩৯জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন বিষয়ে ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেছিল। যার মধ্যে মার্ক পরিবর্তন হলেও পাস করতে পারেনি ২১১ জন শিক্ষার্থী। 

এর মধ্যে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ সেপ্টেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ।

 

/এএম/ 
সম্পর্কিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
২০২৭ সালের এসএসসির রুটিন প্রকাশ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ
সর্বশেষ খবর
মায়েরা কেন জড়িয়ে পড়ছেন ডিজিটাল লড়াইয়ে
মায়েরা কেন জড়িয়ে পড়ছেন ডিজিটাল লড়াইয়ে
মার্কিন বিমানবাহী রণতরিতে হামলা উদযাপন ইরানি মিডিয়ার
মার্কিন বিমানবাহী রণতরিতে হামলা উদযাপন ইরানি মিডিয়ার
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
সরকারি মিটারে অটোভ্যান চার্জ দিয়ে মাসে লাখ টাকা আয় ম্যানেজারের
আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রসরকারি মিটারে অটোভ্যান চার্জ দিয়ে মাসে লাখ টাকা আয় ম্যানেজারের
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর