ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের সব শেয়ার বিক্রির ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৭

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জুবায়দুর রহমান তার হাতে থাকা সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাখিল করা ঘোষণায় তিনি জানান, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদরে পাবলিক মার্কেটে মোট ১ লাখ ৪৯ হাজার শেয়ার বিক্রি করবেন। 

ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমাপনী দর ছিল ৪২ টাকা ৮০ পয়সা। এ হিসাবে বিক্রির মোট অঙ্ক দাঁড়াবে প্রায় ৬৪ লাখ টাকা। সেদিন ব্যাংকের শেয়ারের দর ০ দশমিক ৪৭ শতাংশ বেড়ে সমাপনী দর দাঁড়ায় ৪২ টাকা ৮০ পয়সায়।

গত ২৩ জুলাই সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগের পর জুবায়দুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। এর আগে চলতি বছরের ২৭ মার্চ বাংলাদেশ ব্যাংক তাকে পরিচালক হিসেবে মনোনীত করে এবং তিনি এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

ব্যাংকের শেয়ার বিভাগের এক কর্মকর্তা জানান, জুবায়দুর রহমান এক দশকেরও বেশি আগে এসব শেয়ার কিনেছিলেন। তবে নথিপত্রে অসঙ্গতির কারণে তা আগের রিপোর্টে অন্তর্ভুক্ত হয়নি। পরবর্তী সময়ে বিষয়টি সমাধান হওয়ায় জুলাই মাসের শেয়ারহোল্ডিং রিপোর্টে তার নামে শেয়ারগুলো প্রদর্শিত হয়।

অন্যদিকে, ২০২৫ সালের প্রথমার্ধে ইসলামী ব্যাংক ব্যাপক মুনাফা পতনের মুখে পড়েছে। জানুয়ারি-জুন সময়ে ব্যাংকের সমন্বিত নিট মুনাফা দাঁড়ায় ৬৭ কোটি ৪০ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৫৬ কোটি ৯২ লাখ টাকা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) নেমে এসেছে ৪২ পয়সায়, যেখানে এক বছর আগে ছিল ২ টাকা ২২ পয়সা।

ব্যাংকটির খেলাপি ঋণের হারও রেকর্ড পরিমাণে বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশে, যা ২০২৩ সালে ছিল মাত্র ৩ শতাংশ। এর ফলে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনে ঘাটতি দাঁড়িয়েছে ৬৯ হাজার ৭৭০ কোটি টাকা। 

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী