নিখোঁজ শিশুর লাশ মিললো হাসপাতালের সেপটিক ট্যাংকে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২১, ০২:৩৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০২:৩৯

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিন দিন পর রোহান নামে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৭ টার দিকে সদর হাসপাতালের সেপটিক ট্যাংকি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোহান পৌর এলাকার মসজিদ পাড়ার ভেলুর মোড় মহল্লার সুজন আলীর ছেলে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান,‘গত ৩১ ডিসেম্বর বিকেলে শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে রোহানের পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করে। এরপর শিশুটিকে উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা মাঠে নামে।

হাসপাতালের ভেতরে রোহানকে কোলে নিয়ে ঘুরছে অজ্ঞাত যুবক

তিনি আরও জানান, আজ শনিবার পৌর এলাকার বিভিন্ন মোড়ের সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহ হয় যে অজ্ঞাত একজন ব্যক্তি শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল এলাকায় ঘোরাঘুরি করছে। এতে পুলিশের ধারণা হয় যে হয়তোবা শিশুটিকে হত্যা করে হাসপাতালের আশেপাশেই কোথাও রাখা হয়েছে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সদর হাসপাতালের সেপটিক ট্যাংকি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান,‘সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে শিশুটিকে নিয়ে আসা ওই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তাকে গ্রেফতার করা গেলেই এ হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

এদিকে নিহত রোহানের বাবা সুজন আলী  এ হত্যাকাণ্ডে সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

/টিএন/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের