ভারতে করোনার মধ্যেই বার্ড ফ্লু-র প্রকোপ

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২১, ১০:২৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১০:২৭

করোনার মধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে বার্ড ফ্লু-র প্রকোপ। হিমাচলে এরইমধ্যে মুরগি, মাছ, ডিম বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

সরকারিভাবে এখন পর্যন্ত ভারতের পাঁচটি জেলায় বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত করা হয়েছে। সর্বশেষ সোমবার কেরালায় এ ভাইরাসের খোঁজ মিলেছে। এর ফলে দেশের বিভিন্ন রাজ্যে হাঁস-মুরগি বিক্রি বন্ধ হয়ে গেছে। সংক্রমণ যাতে মানুষের মধ্যেও ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখছে কর্তৃপক্ষ।

গত সপ্তাহে প্রথম বার্ড ফ্লু ধরা পড়ে হিমাচলের পরিযায়ী পাখিদের মধ্যে। রাজ্য সরকারের হিসেবে প্রায় এক হাজার ৭০০ পাখির মৃত্যু হয়েছে শুধু কাংড়া অঞ্চলে। এর পরই রাজ্যে মাছ, মুরগি ও হাঁস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধু তাই নয়, মুরগির ডিম বিক্রিও বন্ধ করে দেওয়া হয়েছে। মৃত পাখির দেহ পাঠানো হয়েছে বরেলির পশুপালন কেন্দ্রে। সেখানে দ্বিতীয়বার পরীক্ষা করেও প্রতিটি পাখির শরীরে বার্ড ফ্লু-র জীবাণু মিলেছে।

অন্যদিকে রাজস্থান, মধ্যপ্রদেশ ও হরিয়ানায় হাঁসের শরীরে বার্ড ফ্লু-র জীবাণু মিলেছে। প্রতিটি রাজ্যেই হাঁসের মড়ক শুরু হয়েছে। রাজস্থান সরকার মালিকদের হাঁস মেরে ফেলার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, কিছুদিনের মধ্যেই সরকার ক্ষতিপূরণ দেবে। যদিও হাঁস মালিকদের বক্তব্য, আশ্বাস মিললেও সব সময় ক্ষতিপূরণ ঠিক সময়ে পাওয়া যায় না।

মুরগি ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন। করোনার কারণে এমনিতেই ছোট ও মাঝারি ব্যবসায়ীদের অবস্থা ভালো নয়। সম্প্রতি ধীরে ধীরে তারা আবার ব্যবসা গোছাতে শুরু করেছিলেন। কিন্তু বার্ড ফ্লু শুরু হওয়ায় তাদের মাথায় হাত পড়েছে।

হিমাচলের হাঁস ব্যবসায়ী রীতেশ গর্গ ডয়চে ভেলে-কে বলেছেন, ‘করোনার সময় প্রায় ১০ লাখ রুপি ক্ষতি হয়েছিল। ব্যবসা গুটিয়ে নিতে হবে ভেবেছিলাম। অক্টোবর থেকে ধীরে ধীরে আবার ব্যবসা বাড়ছিল। এখন যদি সমস্ত হাঁস মেরে ফেলতে হয়, তাহলে অন্তত ১৫ লাখ রুপির ক্ষতি হবে।’ গর্গের ফার্মে ১০টি হাঁসের মৃত্যু হয়েছে। মড়কের ভয়ে তাকে হাঁস মারতেই হবে।

স্থানীয় বাজারেও বার্ড ফ্লু-র প্রভাব পড়েছে। হরিয়ানা থেকে প্রচুর পরিমাণ মুরগি আসে দিল্লিতে। দিল্লির মাংস ব্যবসায়ী মোহাম্মদ উসমান বলছেন, মানুষ মুরগির মাংস কিনতে ভয় পাচ্ছে। এভাবে চলতে থাকলে মাংসের দাম অনেক কমে যাবে। কেনা দামে বিক্রি করে দিতে হবে মুরগির মাংস।

বার্ড ফ্লু-র প্রভাব এখনও মানুষের শরীরে দেখা যায়নি। তবে বছরকয়েক আগে সে ঘটনাও ঘটেছিল। ফলে সরকার আগে থেকেই ব্যবস্থা নিয়ে রাখতে চাইছে। হরিয়ানার একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, করোনা নিয়ে এমনিতেই হিমশিম অবস্থা। হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড তৈরি করতে হয়েছে বলে বেডের সংখ্যা কমেছে। বার্ড ফ্লু-তে আক্রান্ত রোগী আসতে শুরু করলে চিকিৎসা দেওয়াই মুশকিল হবে। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
ভারতে ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিতে কোন কোন অঞ্চল
দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুতগতির কারের ধাক্কা, একই পরিবারের নিহত ৫
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আজ অফিস থেকে ফেরার সময় বৃষ্টি হতে পারে
আজ অফিস থেকে ফেরার সময় বৃষ্টি হতে পারে
রাতে টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষে একজন নিহত, পুলিশসহ আহত ২০
রাতে টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষে একজন নিহত, পুলিশসহ আহত ২০
টিভিতে আজকের খেলা (২৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ জুন, ২০২৬)
ভুল স্বীকার করলে জামায়াতের রাজনীতি সহজ হবে: মির্জা ফখরুল
ভুল স্বীকার করলে জামায়াতের রাজনীতি সহজ হবে: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প