দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২৬, ২১:২৯আপডেট : ২৮ জুন ২০২৬, ২১:২৯

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৮ জুন (রবিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

ইরানের ১০ সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলা; কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালালো ইরান; ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প; ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারেরও বেশি; মার্কিন ঘাঁটিগুলো এবার ‘নরক’ দেখবে: ইরান; ভারতের কাছ থেকে কেন ক্ষেপণাস্ত্র কিনতে চায় আমিরাত-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির ভেতর এবং আশেপাশে ইরানের ১০ সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

 

কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর খবর নিশ্চিত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রবিবার (২৮ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এবং তাসনিম নিউজ এজেন্সির পক্ষ থেকে আইআরজিসির একটি বিবৃতি প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে।

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার সাইটগুলোতে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে যদি এমনটি ঘটতে থাকে তাহলে ইরানের আর কোনও অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পরও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। রবিবার (২৮ জুন) এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া ৫১ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ড জানিয়েছে, সামনের দিনগুলোতে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলো ‘নরক’ দেখবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে এক বিবৃতিতে এ কথা জানায় আইআরজিসির নৌবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

 

ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা নিয়ন্ত্রণ নেটওয়ার্ক আকাশতীর কেনার বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। গত ২২ জুন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। চুক্তিটি চূড়ান্ত হলে তা হবে নয়া দিল্লির এযাবৎকালের অন্যতম বৃহত্তম সামরিক রফতানি চুক্তি এবং মধ্যপ্রাচ্যের কোনও দেশে প্রথম ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর, গত কয়েক মাস ধরে চলা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে আবুধাবি তাদের সামরিক প্রয়োজনীয়তা নতুন করে মূল্যায়ন করতে শুরু করেছে। এই প্রেক্ষাপটেই ভারতের সঙ্গে এই আলোচনা গতি পেয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
এরদোয়ানের বিরুদ্ধে ট্রাম্পের কাছে নালিশ করবেন নেতানিয়াহু
দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুতগতির কারের ধাক্কা, একই পরিবারের নিহত ৫
কী, কেন, কীভাবেভারতের কাছ থেকে কেন ক্ষেপণাস্ত্র কিনতে চায় আমিরাত
সর্বশেষ খবর
এরদোয়ানের বিরুদ্ধে ট্রাম্পের কাছে নালিশ করবেন নেতানিয়াহু
এরদোয়ানের বিরুদ্ধে ট্রাম্পের কাছে নালিশ করবেন নেতানিয়াহু
আওয়ামী লীগ আমলের দুর্নীতির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্তের আহ্বান
আওয়ামী লীগ আমলের দুর্নীতির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্তের আহ্বান
‘জনগণ অতীতেও অসম্ভবকে সম্ভব করেছে, এই বাজেটও বাস্তবায়ন হবে’
‘জনগণ অতীতেও অসম্ভবকে সম্ভব করেছে, এই বাজেটও বাস্তবায়ন হবে’
এটি বাজেট নয়, প্রতারণার দলিল: নাহিদ ইসলাম
এটি বাজেট নয়, প্রতারণার দলিল: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প