দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুতগতির কারের ধাক্কা, একই পরিবারের নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২৬, ২১:৫৬আপডেট : ২৮ জুন ২০২৬, ২১:৫৬

ভারতের মহারাষ্ট্রের অমরাবতী জেলায় এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৮ জুন) দুপুরে এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কনটেইনার ট্রাকের পেছনে দ্রুতগতির একটি কার ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, একটি ইগনিস কার অত্যন্ত দ্রুতগতিতে যাওয়ার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কনটেইনার ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কাটি এতটাই প্রচণ্ড ছিল যে কারটি দুমড়েমুচড়ে যায় এবং গাড়িতে থাকা পাঁচ আরোহীর সবাই ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তিরা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চন্দ্রপুর থেকে আকোলা যাচ্ছিলেন। পথিমধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, ভাস্কর জিবনে (৫৭), মহাদেব জিবনে (৪২), আরতি জিবনে (৪০), লতা জিবনে (৪৩) এবং ১২ বছর বয়সী শিশু কৃষ্ণা জিবনে। তারা সবাই চন্দ্রপুর জেলার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দাঁড়িয়ে থাকা কনটেইনারটিকে ধাক্কা দেওয়ার আগে কারটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে আরোহীদের বেঁচে থাকার কোনও সুযোগই ছিল না।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, হাইওয়ে সিকিউরিটি টিম এবং জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, চালক হয়তো চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন এবং এর ফলেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ বিস্তারিত তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

/এএ/
সম্পর্কিত
এরদোয়ানের বিরুদ্ধে ট্রাম্পের কাছে নালিশ করবেন নেতানিয়াহু
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কী, কেন, কীভাবেভারতের কাছ থেকে কেন ক্ষেপণাস্ত্র কিনতে চায় আমিরাত
সর্বশেষ খবর
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
এরদোয়ানের বিরুদ্ধে ট্রাম্পের কাছে নালিশ করবেন নেতানিয়াহু
এরদোয়ানের বিরুদ্ধে ট্রাম্পের কাছে নালিশ করবেন নেতানিয়াহু
আওয়ামী লীগ আমলের দুর্নীতির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্তের আহ্বান
আওয়ামী লীগ আমলের দুর্নীতির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্তের আহ্বান
‘জনগণ অতীতেও অসম্ভবকে সম্ভব করেছে, এই বাজেটও বাস্তবায়ন হবে’
‘জনগণ অতীতেও অসম্ভবকে সম্ভব করেছে, এই বাজেটও বাস্তবায়ন হবে’
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প