তথ্য শেয়ার না করলে হোয়াটসঅ্যাপ ছাড়তে হবে

দায়িদ হাসান মিলন
০৭ জানুয়ারি ২০২১, ২২:০৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২২:০৭
ব্যক্তিগত গোপনীয়তার দিক থেকে হোয়াটসঅ্যাপকে বেশ সুরক্ষিত প্লাটফর্ম হিসেবে বিবেচনা করা হতো।  কিন্তু সেই জায়গা থেকে সরে এসেছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। তারা ২০০ কোটি ব্যবহারকারীকে রীতিমতো আল্টিমেটাম দিয়েছে- হয় ফেসবুকের সঙ্গে তথ্য শেয়ার করতে হবে নয়তো হোয়াটসঅ্যাপ ছাড়তে হবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম আর্স টেকনিকা এক প্রতিবেদনে জানায়হঠাৎ করেই প্রাইভেসি পলিসি পরিবর্তনের ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ।  অ্যাপে একটি নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীদের এ বিষয়ে জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে নতুন নীতি গ্রহণ না করলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপ ছাড়তে হবে।

২০১৪ সালে হোয়াটসঅ্যাপকে ১৯ বিলিয়ন ডলারে কিনে নেয় ফেসবুক।  এর পরপরই ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিতে অ্যাপটিতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু হয়।  কিন্তু নতুন নীতির কারণে ব্যবহারকারীদের তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করতে হবে।  প্রয়োজনে ফেসবুক সেসব তথ্য তাদের অধীনে থাকা অন্য প্রতিষ্ঠানের কাজেও ব্যবহার করতে পারবে।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ বলছেনতুন নীতি অনুযায়ী হোয়াটসঅ্যাপ যেসব তথ্য সংগ্রহ করবে তার মধ্যে আছে ব্যবহারকারীর ফোন নম্বরব্যবহারকারীর অ্যাড্রেস বুকে থাকা অন্যদের ফোন নম্বরপ্রোফাইলের নামপ্রোফাইলের ছবিঅ্যাপ ভার্সনসিগন্যাল স্ট্রেংথব্যাটারি লেভেলব্রাউজার ইনফরমেশন ইত্যাদি।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বিভাগে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস
তিন বিভাগে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস
১০ মিনিট নয়, ১০ বছরেও ছাত্রদলের কিছু করতে পারবে না শিবির: নাছির উদ্দিন নাছির
১০ মিনিট নয়, ১০ বছরেও ছাত্রদলের কিছু করতে পারবে না শিবির: নাছির উদ্দিন নাছির
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
জবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদ, জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি
জবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদ, জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল