চীনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছেন হারুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২১, ২০:৩২আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২০:৩২

আগামী ১১ থেকে ১৯ মার্চ ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে বসতে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি প্রতিযোগিতা। এর লক্ষ্যে আজ রবিবার থেকে শুরু হয়েছে হকি দলের আবাসিক ক্যাম্প।

এই ক্যাম্পে ৩২ জন খেলোয়াড়কে ডাকা হলেও গোলকিপার আবু সাইদ নিপ্পন আসেননি। ব্যক্তিগত সমস্যার কারণে পরে যোগ দেবেন। শুরুতে কাল সকালে কোভিড-১৯ পরীক্ষা হবে সবার। কোভিড নেগেটিভ ফল প্রাপ্তির পর থেকে খেলোয়াড়দের নিয়ে টার্ফে চলবে ঘাম ঝরানোর প্রস্তুতি। তবে অনুশীলনের মাঝে চীনের সঙ্গে অন্তত চারটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছেন দলের কোচ মাহবুব হারুন। বাংলা ট্রিবিউনকে আবাহনীর সাবেক এই তারকা বলেছেন, ‘এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়তে হবে। তাই আমাদেরও সেভাবে প্রস্তুতি নিতে হবে। তাই আমরা চাইছি চীনের মতো দলের বিপক্ষে খেলতে। অন্তত চারটি ম্যাচ যদি তাদের সঙ্গে খেলা যায়, তাহলে ভালো হবে। ফেডারেশন চেষ্টা করে যাচ্ছে। হয়তো আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রস্তুতি ম্যাচ হবে।’

এবারের দলে ৩২ জনের মধ্যে অনূর্ধ্ব-২১ দলের ১৮ জন খেলোয়াড় আছেন। এর কারণ হিসেবে হারুন বলেছেন, ‘যেহেতু আগামী জুন মাসে আরও একট আন্তর্জাতিক প্রতিযোগিতা আছে। সেই কারণে এত বেশি জুনিয়র খেলোয়াড় নেওয়া। আমরা চাই নিজেদের টার্ফে ভালো ফল করতে।’

জাতীয় দলে ৩২ জনের মধ্যে এই প্রথম সুযোগ পেয়েছেন তরুণ স্ট্রাইকার দেবাশীষ কুমার রায়। জাতীয় দলে প্রথম সুযোগ পেয়ে রোমাঞ্চিত তিনি, ‘সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে খেলার জন্য উদগ্রিব আছি। জিমি ভাইদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করবো। বলতে পারেন স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না?
২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না?
এবার বার্সার সামনে নতুন রেকর্ডের হাতছানি
এবার বার্সার সামনে নতুন রেকর্ডের হাতছানি
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
ভোর থেকেই ভ্যাপসা গরম, কেমন কাটবে সারাদিন
ভোর থেকেই ভ্যাপসা গরম, কেমন কাটবে সারাদিন
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী