হিটলারের উদ্ধৃতিকে সমর্থন: ক্ষমা চাইলেন মার্কিন কংগ্রেস সদস্য

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০২১, ১৯:৫৮আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১২:৫৭
image

জার্মানির সাবেক একনায়ক অ্যাডল্ফ হিটলারের একটি উদ্ধৃতিকে সঠিক বলে উল্লেখ করার পর তুমুল সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয়ের রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ ম্যারি মিলার। ডেমোক্র্যাটরা তার পদত্যাগের দাবি তোলার পর শুক্রবার (৮ জানুয়ারি) ক্ষমা চান তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ৫ জানুয়ারি ওয়াশিংটনে রক্ষণশীল গোষ্ঠী মমস ফর আমেরিকা আয়োজিত ‘সেভ দ্য রিপাবলিক’ নামক সমাবেশে অংশ নেন মিলার। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “প্রতিটি প্রজন্মের দায়িত্ব হলো তাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া। কতিপয় নির্বাচনে জিতে গেলেও যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের বাচ্চাদের হৃদয় ও মন জিততে পারব, ততক্ষণ আমরা পরাজিতই হতে থাকব। এ এক যুদ্ধ। একটি বিষয়ে হিটলার সঠিক ছিলেন। তিনি বলেছিলেন, ‘যাদের কাছে তরুণ প্রজন্ম আছে, তাদেরই ভবিষ্যত আছে।’ আমাদের বাচ্চাদের মাঝে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে।”  

মিলারের এ বক্তব্যের পর তার বিরুদ্ধে সমালোচনায় মুখর হয় ডেমোক্র্যাটরা। ইলিনয়ের গভর্নর ও ডেমোক্র্যাট নেতা জে.বি প্রিৎজকার ৬ জানুয়ারি সাংবাদিকদের বলেন, মিলারের বক্তব্য খুব জঘন্য ও নিন্দনীয়। হিটলার কতটা ভুল ছিলেন তা জানতে হলে এ রিপাবলিকান নেতার ইলিনয়ে হলোকাস্ট মিউজিয়াম পরিদর্শন করা দরকার বলে উল্লেখ করেন তিনি।

এমন অবস্থায় শুক্রবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে কংগ্রেসওম্যান ম্যারি মিলার বলেন, ‘আমার বক্তব্যের কারণে যদি কোনও ক্ষতি হয়ে থাকে তবে এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমাদের তরুণ প্রজন্মের ওপর বহিরাগত শক্তি প্রভাবজনিত ঝুঁকির কথা বোঝাতে গিয়ে ইতিহাসের ঘৃণ্যতম একনায়কের একটি উদ্ধৃতি ব্যবহার করেছি, এর জন্য আমি অনুতপ্ত।’

/এফইউ/বিএ/
সম্পর্কিত
হাজার মাইল দূরের বিমান লক্ষ্য করতে হাইপারসনিক অস্ত্র তৈরি চীনের
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে আলোচনায় পাকিস্তানের ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’
২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
সর্বশেষ খবর
বিশ্বমানবের নিকট অসাধারণ আলোকবর্তিকা মহানবী (সা.): রিজভী 
বিশ্বমানবের নিকট অসাধারণ আলোকবর্তিকা মহানবী (সা.): রিজভী 
ঢাকা ক্লাবের সভাপতিসহ ৪ জনের নামে মামলা, সমন জারি
ঢাকা ক্লাবের সভাপতিসহ ৪ জনের নামে মামলা, সমন জারি
সুর, প্রেম ও দ্রোহের ভেতর দিয়ে নজরুলকে পাঠ
সুর, প্রেম ও দ্রোহের ভেতর দিয়ে নজরুলকে পাঠ
সড়ক দুর্ঘটনায় ঢাকা ওয়াসার কর্মী নিহত 
সড়ক দুর্ঘটনায় ঢাকা ওয়াসার কর্মী নিহত 
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ