সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২১, ১৮:৪০আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০২:২৪

প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৩ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

গত ডিসেম্বর মাসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর থেকেই ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় মিজানুর রহমান খানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ডা. আশীষ কুমার চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার আমরা তাকে ভেন্টিলেটর নেই। উনি প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। উনার পোস্ট কোভিড কমপ্লিকেশন দেখা দিয়েছিল। তাতে উনার রেস্পায়রেটরি মাসেলসগুলোর শক্তি কমে যায়। রেস্পায়রেটরি ড্রাইভ ঠিক না থাকলে শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এ কারণে ভেন্টিলেটর দেওয়া ছাড়া উপায় থাকে না। শনিবার থেকে তিনি ভেন্টিলেটরে ছিলেন।

আরও পড়ুন: মিজানুর রহমান খানের মৃত্যুতে রাজনীতিকদের শোক ও শ্রদ্ধা

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে