ভেট্টরি নেই, সাকিবই যখন কোচ!

রবিউল ইসলাম
১১ জানুয়ারি ২০২১, ২২:২৫আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২২:২৫

করোনাভাইরাস ইস্যুতে নিউজিল্যান্ডে কড়াকড়ি অবস্থানে সে দেশের সরকার। ফলে ইচ্ছা থাকলেও দলের সঙ্গে যোগ দিতে পারেননি বাংলাদেশ দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি। এই সিরিজে স্পিন কোচের দায়িত্ব সামলাবেন স্থানীয় কোচ সোহেল ইসলাম। নতুন দায়িত্ব পাওয়া স্পিন কোচের সঙ্গে আলাপ করেই বাংলাদেশ দলের ভারতীয় কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরের সঙ্গে নিজের বোলিং নিয়ে কাজ করলেন সাকিব আল হাসান। ভেট্টরির অনুপস্থিতিতে শ্রীনিকে নিয়ে নিজেই গুরু, নিজেই শিষ্য হয়ে উঠলেন সাকিব।

দীর্ঘ বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে নিজেকে যথাযথভাবে প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করছেন সাকিব। গত দুই দিনের অনুশীলনে সাকিবকে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে কঠোর পরিশ্রম করতে দেখা গেছে। আজ (সোমবার) মিরপুর স্টেডিয়ামের ইনডোরের নেটে পেসার-স্পিনারদের বিপক্ষে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমানকে ভালোভাবেই নেটে সামলেছেন সাকিব। নেটে তার ব্যাটিং সেশন তত্ত্বাবধান করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। 

নিজের বোলিং নিজেই বিশ্লেষণ করছেন সাকিব ব্যাটিংয়ের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বল হাতে নেন সাকিব। শুরুতেই ভারপ্রাপ্ত স্পিনিং কোচ সোহেলের সঙ্গে আলাপ করতে দেখা যায় তাকে। তারপরই কম্পিউটার বিশ্লেষক শ্রীনির সঙ্গে কথা বলেন। শ্রীনি পকেট থেকে ফোন বের করে সাকিবের বোলিং ভিডিও করছিলেন। কয়েক বল পরপর সাকিব এসে সেই ভিডিও দেখছিলেন। ল্যান্ডি থেকে শুরু করে বোলিং পজিশনও ভিডিওতে ধারণ হচ্ছিল।

ইনডোরের দ্বিতীয় নেটে টানা কিছুক্ষণ বোলিং করে নাসুম-মেহেদী-মোসাদ্দেক-তাইজুলদের সুবিধা করে দিতে সাকিব শ্রীনিকে কিছুটা দূরে টেনে নিয়ে গেলেন। প্রায় ১০ মিনিট ভিডিওগুলো পর্যবেক্ষণ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ভিডিও দেখার মধ্যে ব্যাটিং করার স্টাইলে ‘স্যাডো’ করে দেখালেন সাকিব। হয়তো শ্রীনিকে বলছিলেন, ‘এভাবে খেললে নিশ্চিত আউট’! এভাবে ফুটেজ দেখে প্রায় আধঘণ্টার মতো সাকিবের বোলিং অনুশীলন চলে। 

১০ মাস পর বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেট ফেরার অপেক্ষায়। সাকিবের জন্য অবশ্য সময়টা আরও লম্বা। লর্ডসে ২০১৯ সালের ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর আর কোনও আন্তর্জাতিক ওয়ানডে খেলেননি। আর ২০১৯ সালের সেপ্টেম্বরেই আফগানিস্তারে বিপক্ষে খেলেছেন সর্বশেষ টেস্ট। নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফিরেছিলেন আইসিসির দশকসেরা ওয়ানডে দলে থাকা এই ক্রিকেটার।

দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে ফর্মটা মোটেও ভালো যায়নি সাকিবের। ব্যাট হাতে ৯ ম্যাচে ১১০ রানের পর বল হাতে নিতে পেরেছেন ৬ উইকেট। অথচ ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ওয়ানডে বিশ্বকাপে ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে সাকিব তুলেছিলেন ৬০৬ রান। এছাড়া বল হাতে নেন ১১ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও এমন সাকিবকেই দেখতে চাইছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। বিশ্বসেরা অলরাউন্ডার নিজেও সেটা জানেন। সে কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রত্যাবর্তন সিরিজ রাঙিয়ে নিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি।

/কেআর/
সম্পর্কিত
দ্বিগুণ হলো ম্যাচ ফি, ক্রিকেটারদের বছরে আয় ৩৫ লাখ পর্যন্ত!
১৭ বছর পর ইংল্যান্ডে যাবে বাংলাদেশ, টিকিট বিক্রি শুরু ৮ মাস আগেই 
ব্রিটেনের রাজপরিবারের অনুষ্ঠান বয়কট করলেন পাকিস্তানি ক্রিকেটার!
সর্বশেষ খবর
কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
রবিউল ফিরলেন লাশ হয়ে, শামীম-সাব্বিরের অপেক্ষায় কাঁদছে পরিবার
রবিউল ফিরলেন লাশ হয়ে, শামীম-সাব্বিরের অপেক্ষায় কাঁদছে পরিবার
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন