কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ২১:২৪আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক কিশোরীকে (১৮) অপহরণ করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার উপজেলার তারাবো পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভুক্তভোগীর পিতা বাদী হয়ে রাব্বি মিয়া ও তার খালা নাজমা বেগমকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী একটি তেলের কারখানায় কাজ করতো। গত ১২ জানুয়ারি রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে রাব্বি ও তার সহযোগীরা মিলে বন্দর থানায় নিয়ে আসে। পরে বন্দর উপজেলার কেওঢালা গ্রামে রাব্বির খালা নাজমা বেগমের বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে। বুধবার কিশোরীর পরিবার কিশোরীকে নাজমা বেগমের বাড়ি থেকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ধর্ষণের ঘটনায় রাব্বি মিয়া ও তার খালা নাজমা বেগমকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন