সম্মাননা পাবেন অবসরে যাওয়া প্রাথমিকের মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

এস এম আববাস
১৭ জানুয়ারি ২০২১, ০৯:০০আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৯:০০

অবসরে যাওয়ার পর সরকারি কর্মকর্তাদের মূল্যায়ন তো দূরের কথা পেনশন পেতেও ভোগান্তির শেষ থাকে না। এই পরিস্থিতি পাল্টে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

অধিদফতর সিদ্ধান্ত নিয়েছে, অবসরে যাওয়া প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা, তাঁদের সম্মাননা দেওয়া হবে। অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরা যাতে ভোগান্তিতে না পড়েন সে ব্যবস্থাও নেওয়া হবে।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘আমরা যারা স্বাধীন দেশে সম্মানের সঙ্গে বাস করছি তাদের উচিত সেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া। এ কারণেই অবসরে যাওয়া মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাবো। এতে পরবর্তী প্রজন্ম শিখবে কীভাবে সম্মানি ব্যক্তিদের সম্মান জানাতে হয়।’

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা আগেই সংগ্রহ করা শুরু করে অধিদফতর। সম্প্রতি মাসিক সমন্বয় সভায় জানানো হয়, চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্যসব বিভাগ থেকে তালিকা পাওয়া গেছে।

সভার সিদ্ধান্তে জানানো হয়, অধিদফতরের গঠিত বাছাই কমিটি সতর্কতার সঙ্গে অনলাইনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তালিকার সঙ্গে যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করবে। অন্যদিকে, পেনশন পেতে যাতে তাঁদের কোনও অনুবিধা না হয় সে বিষয়েও অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ম্যাংগো লাভারের’ কার্যালয়ে হামলা চালিয়ে ১৫ লাখ টাকা লুট করলো কারা?
‘ম্যাংগো লাভারের’ কার্যালয়ে হামলা চালিয়ে ১৫ লাখ টাকা লুট করলো কারা?
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
দেম্বেলের হ্যাটট্রিকে এগিয়ে ফ্রান্স, গোলের পর লাল কার্ডে কোণঠাসা ইরাক
দেম্বেলের হ্যাটট্রিকে এগিয়ে ফ্রান্স, গোলের পর লাল কার্ডে কোণঠাসা ইরাক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি