রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জুন ২০২৬, ০১:৫৬আপডেট : ২৭ জুন ২০২৬, ০৫:৫৯

রাজধানীর কাঁটাবনে ‘আল বারাকা’ নামে একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় আগুন লেগেছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত ১টা ৫ মি‌নি‌টে আগুন লাগার খবর পায় ফায়ার সা‌র্ভিস। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তবে এই ঘটনায় দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তিরা হলেন— মো. জনি (২৫) ও মো. আব্দুস সালাম (১৯)। 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মধ্যরাতে অগ্নিকাণ্ডের এই ঘটনার পর ভবনটির ঘুমন্ত বাসিন্দারা যে যেভাবে পেরেছেন নেমে আসেন। ভবনটির বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার পর দুজন গৃহকর্মী ভবনের ভেতরে আটকা পড়েছেন।  

এছাড়া ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে বলেও অভিযোগ করেন বাসিন্দারা। তাদের দাবি, প্রথমে ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিসের ইউনিটের গাড়িটি বিকল হয়ে যায়।  

ত‌বে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ ক‌ক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক ব‌লেন, “কো‌নও মানুষ আট‌কে থাকার তথ‌্য আমরা পাইনি।” ঘটনাস্থলে পুলিশের সদস্যরাও উপস্থিত রয়েছেন।  

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। 

/এসএনকে/ইউএস/এসটি/
সম্পর্কিত
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
গুলশানে ককটেল বিস্ফোরণ: গ্রেফতার আরও ৯ আসামি কারাগারে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
সর্বশেষ খবর
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়