কুষ্টিয়ায় তিনটিতে আ.লীগ, একটিতে জাসদ বিজয়ী

কুষ্টিয়া প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ০৬:১৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৬:১৮

দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার চারটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনটিতে আওয়ামী লীগ ও একটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী বিজয়ী হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব পৌরসভায় টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
কুষ্টিয়া পৌরসভার বর্তমান মেয়র আনোয়ার আলী নৌকা প্রতীকে ৬৬ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বশিরুল আলম চাঁদ বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৬১৩ ভোট।
মিরপুর পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগের এনামুল হক নৌকা প্রতীকে ১০ হাজার ৪৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ আরিফুর রহমান আরিফ পেয়েছেন দুই হাজার ৫৪৭ ভোট।
কুমারখালী পৌরসভার বর্তমান মেয়র শামসুজ্জামান অরুণ নৌকা প্রতীকে ১০ হাজার ১১০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আনিসুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৮৬ ভোট।
এছাড়া কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় মেয়র পদে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী আনোয়ারুল কবির টুটুল মশাল প্রতীক নিয়ে ৮হাজার ৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শামীমুল ইসলাম ছানা প্রার্থী নৌকাকে পেয়েছেন ৫হাজার ৬১৩ ভোট।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোলশূন্য ইংল্যান্ড, সুচিচের গোলে এগিয়ে ক্রোয়েশিয়া
গোলশূন্য ইংল্যান্ড, সুচিচের গোলে এগিয়ে ক্রোয়েশিয়া
একবছর ধরে টাকা জমিয়ে যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে, লক্ষ্য ‘মেসির হাতে ট্রফি দেখা’  
একবছর ধরে টাকা জমিয়ে যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে, লক্ষ্য ‘মেসির হাতে ট্রফি দেখা’  
পরিবার নিয়া কেমন করি বাঁচমো সেটাই বড় দুশ্চিন্তা
পরিবার নিয়া কেমন করি বাঁচমো সেটাই বড় দুশ্চিন্তা
পানামার বিপক্ষে গ্রুপ সেরার মিশন ইংল্যান্ডের, ঘানা-ক্রোয়েশিয়ার নকআউট লড়াই   
পানামার বিপক্ষে গ্রুপ সেরার মিশন ইংল্যান্ডের, ঘানা-ক্রোয়েশিয়ার নকআউট লড়াই   
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি