ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, মাঝ পদ্মায় আটকা ৬ ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ০৯:০১আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০৯:০১

কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে রবিবরা (১৭ জানুয়ারি) রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।  কুয়াশায় মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে ছোট বড় মিলে ৬টি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রবিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত ১২টার দিকে অস্বাভাবিক ঘন কুয়াশার পড়তে থাকলে নিকটতম বস্তুটি দেখা সম্ভব হচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় অপেক্ষামাণ যানবাহনের সংখ্যা বাড়ছে। কুয়াশা নিয়ন্ত্রণে আসার পর পুনরায় ফেরি চলাচল শুরু হবে। ফেরি সেক্টরের দায়িত্বশীল ওই কর্মকর্তা জানান, সিরিয়াল অনুযায়ী অপেক্ষামাণ যানবাহনগুলোকে পারাপার করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশ হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর ডিবির ওসি প্রত্যাহার
পুলিশ হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর ডিবির ওসি প্রত্যাহার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো
মার্কিন গোয়েন্দা সংস্থায় ট্রাম্প প্রশাসনের গণছাঁটাই
মার্কিন গোয়েন্দা সংস্থায় ট্রাম্প প্রশাসনের গণছাঁটাই
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সর্বাধিক পঠিত
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন