২ হাজার কোটি টাকা পাচারের মামলায় আসামি আবুর জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২১, ১৫:১৬ আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৫:১৬

প্রায় ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় কারাগারে থাকা ফরিদপুরের আনোয়ার হোসেন আবুকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে  রুল জারি করেছেন আদালত। 

আবুর জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৮ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মিন্টু কুমার মন্ডল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি  জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক।

প্রসঙ্গত, ফরিদপুর শহরের গোলচামত এলাকায় সুবল চন্দ্রের বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরের বিভিন্ন স্থান থেকে সাজ্জাদ, রুবেলসহ ৯ জনকে ২০২০ সালের গত ৭ জুন গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনেসহ বিভিন্ন মামলা হয়। পাশাপাশি সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ এই দুই ভাইয়ের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে ২০২০ সালের ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় মামলা করেন। মানি লন্ডারিংয়ের ওই মামলায় দুই ভাইয়ের বিরুদ্ধে অনুমান দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়। এই মামলায় পরে আনোয়ার হোসেন আবুকে আটক করা হয়। পরে নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন আবু।

/বিআই/ এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছোট্ট ভালো কাজেই বদলে যেতে পারে কারও দিন
ছোট্ট ভালো কাজেই বদলে যেতে পারে কারও দিন
ঢাকা মেডিক্যালের বাথরুম থেকে নারীর লাশ উদ্ধার
ঢাকা মেডিক্যালের বাথরুম থেকে নারীর লাশ উদ্ধার
রোনালদোর জন্য পর্তুগালের দরজা খোলা, তবে...
রোনালদোর জন্য পর্তুগালের দরজা খোলা, তবে...
‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো’
‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো’
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার