পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি সব পৌরসভায় ইভিএমে ভোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২১, ১৮:২০আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২০:৫৫

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে অনুষ্ঠিত ৩১টি পৌরসভার সবক’টিতেই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর পঞ্চম ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, প্রার্থিতা বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান সিনিয়র সচিব।

ভোটের দিন নির্বাচনি এলাকায় কোনও সরকারি ছুটি ঘোষণা করা হবে না বলে তিনি উল্লেখ করেন।

এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, ‘ইভিএমে ভোট প্রদানে মানুষের আস্থা বেড়েছে। ইভিএমে ভোট সুন্দর হয়। যে কারণে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।’

নির্বাচনে সহিংসতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব জায়গায় কিছু লোক থাকে, যারা ভালো বিষয়কে ভালোভাবে দেখতে চায় না। কোনও কিছু ভালো হচ্ছে দেখলেই তারা উচ্ছৃঙ্খল আচরণ করে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। তবে এগুলো নির্বাচনের সার্বিক পরিস্থিতি নয়। নির্বাচনের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো।’

পঞ্চম ধাপে যেসব পৌরসভায় ভোট হবে:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, মিরসরাই ও বারইয়ারহাট, লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ জেলার হবিগঞ্জ, জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও জামালপুর সদর, রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর, বগুড়া জেলার বগুড়া সদর, মানিকগঞ্জের সিংগাইর, চাঁদপুরের মতলব ও শাহরাস্তি, যশোরের কেশবপুর ও যশোর সদর, মাদারীপুরের শিবচর ও মাদারীপুর সদর, রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর, জয়পুরহাটের জয়পুরহাট সদর, ময়মনসিংহের নান্দাইল, ভোলার ভোলা সদর এবং গাজীপুরের কালীগঞ্জ।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪৩
২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪৩
মেসিকে নিয়ে ইন্টার মায়ামির বাংলায় উচ্ছ্বাস
মেসিকে নিয়ে ইন্টার মায়ামির বাংলায় উচ্ছ্বাস
ডেটন লিটারারি পিস প্রাইজ পেল ইউক্রেন যুদ্ধের উপন্যাস
ডেটন লিটারারি পিস প্রাইজ পেল ইউক্রেন যুদ্ধের উপন্যাস
রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, খেলনা পিস্তল-ওয়াকিটকিসহ গ্রেফতার ৬
রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, খেলনা পিস্তল-ওয়াকিটকিসহ গ্রেফতার ৬
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?