ভারত থেকে আসা ৯টি মহিষ আটক

হিলি প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ১৪:২৩আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৪:২৩

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৯টি মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এর সঙ্গে জড়িত কাউকে বিজিবি আটক করতে পারেনি।

বৃহস্পতিবার দিনগত রাতে হিলি সীমান্তের ঘাসুড়িয়া নদীর পাড় ও চৌঘরিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মহিষগুলো জব্দ করা হয়। ভারত থেকে আসা মহিষ

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস হাসান টিটো বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারত থেকে মহিষ নিয়ে চোরাকারবারী দল দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে বিজিবির মংলা ক্যাম্পের একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় হিলি সীমান্তের ঘাসুড়িয়া নদীর পাড় এলাকায় অভিযান চালায়। এসময় ভারত থেকে  মহিষ নিয়ে চোরাকারবারীরা দেশে আসছিল। বিজিবি সদস্যরা ধাওয়া দিলে তারা চারটি মহিষ রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মহিষগুলো জব্দ করে।’ ভারত থেকে আসা মহিষ

তিনি আরও জানান, ঘাসুড়িয়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ৩টায় চৌঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও চারটি মহিষ জব্দ করে।

এছাড়া বিজিবির ভাইগর ক্যাম্প পৃথক অভিযান চালিয়ে আরও একটি মহিষ জব্দ করে। পৃথক অভিযানে মোট ৯টি মহিষ জব্দ করে বিজিবি। যার সিজার মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা।

অনুসন্ধান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের নাম-ঠিকানা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
গলছে হিমালয়ের বরফ, ঝুঁকিতে ভারতের অর্থনীতি
গলছে হিমালয়ের বরফ, ঝুঁকিতে ভারতের অর্থনীতি
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর