চিকিৎসার জন্য পৌঁছানো হলো না ঢাকায়: অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ২

মাদারীপুর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ১৪:৫৯আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৪:৫৯

মাদারীপুরের শিবচরে ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়ের অংশে শিবচরের পাঁচ্চর পাড় হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

শিবচরের হাইওয়ে থানার ওসি সোহরাব আহমেদ মজুমদার জানান, বরিশালের উজিরপুর থেকে ঢাকা যাচ্ছিলো অ্যাম্বুলেন্সটি। শিবচরের পাঁচ্চর পাড় হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় যানটি। এতে অ্যাম্বেুলেন্সে থাকা রোগী খাদিজা বেগম (৫৫) ও মেহেদী হাসান (১৭) ঘটনাস্থলেই মারা যান। অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ২

বরিশালের উজিরপুরের বাবরখানা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী খাদিজা বেগম শ্বাসকষ্টে ভুগছিলেন। তাকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিলো। নিহত অপর ব্যক্তি মেহেদী হাসান বাবরখানা গ্রামের জালাল মিয়ার ছেলে।

শিবচরের হাইওয়ে থানার ওসি সোহরাব আহমেদ মজুমদার জানান, দুর্ঘটনার পর আহত তিন জনকে উদ্ধার করে প্রথমে শিবচরের রয়েল হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
‘রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দিবো’, এমপি ফজলুরের বক্তব্যের প্রতিবাদ জকসুর
‘রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দিবো’, এমপি ফজলুরের বক্তব্যের প্রতিবাদ জকসুর
ইসিতে লেবার পার্টি, যেসব দাবি জানালো দলটি
ইসিতে লেবার পার্টি, যেসব দাবি জানালো দলটি
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত