সাকিব-মাহমুদউল্লাহদের পরামর্শেই মিরাজের এমন সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ২০:৫৫ আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২০:৫৫

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে দুটি ঘরোয়া টুর্নামেন্টে একেবারে যাচ্ছেতাই বোলিং করেছিলেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও সেই বৃত্ত ভাঙতে পারেননি। তবে শুক্রবার দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসান-মাহমুদউল্লাহদের পরামর্শে পুনরায় নিজেকে ফিরে পেয়েছেন এই অফস্পিনার। ২৫ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। তাতে নিজেকে ফিরে পাওয়ার আনন্দ আলাদা করে ছুঁয়ে যাচ্ছে মিরাজকে।  

অবশ্য এই পারফরম্যান্সের পর এটাই মনে হচ্ছে যে, ওয়েস্ট ইন্ডিজ যেন মেহেদী হাসান মিরাজের প্রিয় প্রতিপক্ষ! ২০১৮ সালে এই ক্যারিবীয়দের বিপক্ষেই ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন। দুই বছর পর আজ আবারও ম্যাচ সেরা হয়ে মিরাজ জানালেন, এই সাফল্যের জন্য আসলে কাদের অবদান বেশি।

সংবাদ মাধ্যমকে মিরাজ বলেছেন, 'আজকের বোলিংয়ে আমি খুবই খুশি। আগের ম্যাচে যেই জায়গায় বল করেছি, তাতে সন্তুষ্ট ছিলাম না। আমি সাকিব ভাইয়ের সঙ্গে কথা বলেছি। মাহমুদউল্লাহ ভাই আমাকে পরামর্শ দিয়েছেন। কথা বলেছি আমাদের স্পিন বোলিং কোচের সঙ্গেও। তাদের মিলিত পরামর্শেই শেষ পর্যন্ত কাজে লেগেছে।'

তখন আলাদা করে জানতে চাওয়া হয়েছিল সাকিবের পরামর্শটা কী ছিল? মিরাজ সেই প্রসঙ্গে জানালেন, ‘প্রথম ম্যাচে কিন্তু আমি ভালো বোলিং করতে পারিনি। সাকিব ভাই বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে লেগ-মিডলে বোলিং করার পরামর্শ দিয়েছিলেন। তার কথা মতো বোলিং করে আমি সাফল্য পেয়েছি। এই ছোট ছোট বিষয়গুলো ম্যাচে অনেক সাহায্য করে।’

একইভাবে বেশ কিছু পরামর্শ দিয়েছেন মাহমুদউল্লাহও। সে ব্যাপারে তরুণ এই স্পিনার বলেছেন, ‘আজকে যখন তিন ওভারে কোন উইকেট পেলাম না। তখন রিয়াদ ভাই আমাদের ফিল্ডিংয়ে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছিলেন। আমি তামিম ভাইয়ের সঙ্গে পরামর্শ করে ফিল্ডিং পরিবর্তন এনে পরের বলেই উইকেট পেয়েছি।’

শুধু দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলাপ করেই মিরাজ এমন সাফল্য পাননি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ও প্রেসিডেন্টস কাপে বাজে ফর্মের পর স্পিন কোচ সোহেল ইসলামের সঙ্গেও তিনি কাজ করেছেন। এই কোচের দিক নির্দেশনাও কাজে দিচ্ছে বলে জানালেন মিরাজ, ‘সোহেল স্যারের সঙ্গে অনেক দিন ধরেই কাজ করছিলাম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ও প্রেসিডেন্টস কাপে আমার বোলিংটা তেমন ভালো হচ্ছিল না। অনেক হতাশ ছিলাম। সব সময় স্যারের (সোহেল ইসলাম) সঙ্গে কথা বলেছি। আমার জন্য তিনি বাড়তি পরিশ্রম করেছেন। স্যারকে ধন্যবাদ।’

জাতীয় দলে এখন অনেক প্রতিযোগিতা। মিরাজ সেটি জানেন ভালো করেই। জানেন বলেই পারফরম্যান্সের বিকল্প দেখেন না তিনি, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিযোগিতা থাকবেই। আমি যদি এখানে ভালো না করি, আরেকটা খেলোয়াড়ের জন্য আমাকে জায়গা ছেড়ে দিতে হবেই। এখানে প্রতিযোগিতা অনেক বেশি। প্রত্যেকটা খেলোয়াড়কে সেই প্রতিযোগিতায় লিপ্ত হতে হচ্ছে। কিন্তু আমার কাছে প্রতিযোগিতাটা নিজের সঙ্গেই। সব সময় চেষ্টা করি নিজেকে ছাড়িয়ে যেতে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
জ্বর নিয়ে দেশে ফিরছেন শান্ত
মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লিটন, ‘আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই’
বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ, দায়িত্বে ডেভিড বুন 
সর্বশেষ খবর
‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে ছাত্রশক্তির নেতা বহিষ্কার, পরে পুলিশে সোপর্দ
‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে ছাত্রশক্তির নেতা বহিষ্কার, পরে পুলিশে সোপর্দ
চীন-যুক্তরাষ্ট্র সমঝোতা বিশ্বকে কী বার্তা দেয়?
চীন-যুক্তরাষ্ট্র সমঝোতা বিশ্বকে কী বার্তা দেয়?
যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই বাদ দিলো ভারত
যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই বাদ দিলো ভারত
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!