পাঠ্যবইয়ের ভুল চিহ্নিত করে প্রস্তাব পাঠানোর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৫, ১৭:১৫আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৭:১৭

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কর্মরত শিক্ষকদের কাছ থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের ভুল চিহ্নিত করে সংশোধন এবং পরিমার্জনের প্রস্তাব চাওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা অফিস আদেশে এই প্রস্তাব আহ্বান করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দিয়ে শিক্ষা বোর্ডের অফিস আদেশে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের ভুল সংশোধনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কাছ থেকে সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব সংযুক্ত ছক এবং নির্দেশ না মোতাবেক আগামী ৭ জুলাইয়ের মধ্যে আবশ্যিকভাবে হার্ড কপি এবং সফট কপি [email protected] ইমেইলে পাঠানোর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১ জুলাইয়ের নির্দেশনা অনুযায়ী পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনে এই প্রস্তাব আহ্বান করে ঢাকা শিক্ষা বোর্ড।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সন্তান-স্বজনকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে শিক্ষা বোর্ড
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের