গোপালগঞ্জের মানুষের অভাব থাকবে না: শেখ ফজলুল করিম সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২১, ২২:১৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:৪৯

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর গোপালগঞ্জের মানুষের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হয়েছিল। তাই ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই জেলার উন্নয়নে একটা মাস্টার প্লান তৈরি করে। সেই মাস্টার প্লান অনুযায়ী গোপালগঞ্জের উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এই জেলায় এমন কোনও রাস্তা বা ব্রিজ নেই যা নির্মাণ করা হয়নি। এখন গোপালগঞ্জের মানুষের কোনও অভাব থাকবে না।’

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের মধুমতি নদীর ওপর ভার্চুয়াল ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই ব্রিজটির মাধ্যমে জেলার সদর উপজেলা ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার অন্তত ২০ গ্রামের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে। এসব গ্রামের মানুষের যাতায়াত ও অর্থনৈতিক উন্নতি হবে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে।’

গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চুর সভাপতিত্বে চরঘাঘা এলাকায় এই ভিত্তি প্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নির্মাণাধীন ব্রিজ প্রকল্পের পিডি মঞ্জুরুল আলম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রুহুল আমীন, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এহসানুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, এলজিইইড ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প’-এর আওতায় ৯৭ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে গোপালগঞ্জ জেলার সদর উপজেলাধীন গোপীনাথপুর-ঘাঘাধলাইতলা সড়কের মধুমতি নদীর ওপর ৭৮৮ দশমিক ৯০ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ করছে।

/এনএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
গোপালগঞ্জ থেকে সাক্ষ্য দিতে যাওয়া ব্যক্তির ওপর পটুয়াখালী আদালতে হামলা
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার
সর্বশেষ খবর
প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা 
প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি