সেনাবাহিনীতে চাকরির নামে অর্থ আত্মসাৎ, আটক ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২১, ২২:৪২আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:৪২

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের তিন জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ জানুয়ারি) বিকালে হরিপুর উপজেলার রুহিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্কতা (ওসি) এসএম আরঙ্গজেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন জনই প্রতারক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানান, হরিপুর ও রাণীশংকৈল উপজেলার প্রতারক চক্রের তিন সদস্য নাহিদ হোসেন, মিজানুর রহমান, মাইনুল ইসলাম রুহিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে মামুন হককে আট লাখ টাকা চুক্তিতে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে ইতোমধ্যে এক লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

চাকরির কোনও অগ্রগতি দেখতে না পেয়ে মৌখিক চুক্তির বাকি টাকার জন্য প্রতারকদের জোরাজুরি দেখে মামুনের বাবা বুঝতে পারেন তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন। এই অবস্থায় আবারও প্রতারকরা বাকি টাকা নেওয়ার জন্য তার বাসায় হাজির হয়। সেই সঙ্গে চাকরির একটি ভুয়া কাগজ ধরিয়ে দেয়। মামুনের বাবা স্থানীয়দের ডেকে কাগজ যাচাই করলে সেটি ভূয়া বলে প্রমাণিত হয়। পরে প্রতারকদের আটক করে হরিপুর থানা পুলিশকে খবর দেন তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে আসে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নিয়ম, বাংলাদেশিদের যা জানা জরুরি
অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নিয়ম, বাংলাদেশিদের যা জানা জরুরি
‘দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী’
‘দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী’
হুথিদের মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানে জ্বালানি দেবে ব্রিটেন
হুথিদের মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানে জ্বালানি দেবে ব্রিটেন
চুয়েটে কমপ্লিট শাটডাউন দিয়েছেন শিক্ষার্থীরা
চুয়েটে কমপ্লিট শাটডাউন দিয়েছেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন