অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর বাতিল

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২১, ০৯:৩১আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০৯:৩১

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর বাতিল করা হয়েছে। দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফারণের ঘটনায় তার সফরসূচিতে এ পরিবর্তন এসেছে। শনি ও রবিবার তার রাজ্যটি সফর করার কথা ছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছ, দিল্লির অত্যন্ত স্পর্শকাতর এলাকায় বিস্ফোরণটি হয়েছে। বিস্ফোরণ স্থলের অদূরেই প্রধানমন্ত্রীর বাসভবন। সেই কারণেই পশ্চিমবঙ্গ আসছেন না অমিত শাহ। শনিবার ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের যে অনুষ্ঠান ছিল, তাতে যোগ দিচ্ছেন না শাহ। তবে রবিবার ডুমুরজলা ময়দানে যে সভা ও যোগদান মেলা হওয়ার কথা ছিল, তা হয়ত বাতিল হবে না।

বিজেপি সূত্রে জানা গেছে, অমিত শাহ না আসতে পারলেও দলের অন্য কোনও সিনিয়র নেতৃত্ব ওই কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের বাইরে আইইডি বিস্ফোরণ ঘটে। রাজধানীর কেন্দ্রে ওই দূতাবাস অবস্থিত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, খুব অল্পমাত্রার বিস্ফোরণ হয়েছিল। তার ফলে দূতাবাসের বাইরে দাঁড়ানো কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায়। শুক্রবার রাত পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের দূতাবাস থেকে মাত্র দু’কিলোমিটার দূরে বিজয় চক এলাকায় এদিন বিটিং রিট্রিট সেরিমনি হয়। সেই উপলক্ষে বিকাল পাঁচটা বেজে ১১ মিনিটে সেখানে উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সুরক্ষিত এলাকার এতো কাছে বিস্ফোরণ ঘটায় উদ্বিগ্ন দিল্লি পুলিশ।

/এএ/
সম্পর্কিত
ডলারের বিপরীতে শক্তিশালী জাপানি ইয়েন
দুর্গাপূজার মণ্ডপের কাছে আমিষ খাবার বিক্রি না করার আহ্বান বাগেশ্বর বাবার, ক্ষুব্ধ বাঙালি হিন্দুরা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সর্বশেষ খবর
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা