পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২১, ২০:০০আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২৩:১৯

স্থানীয় সরকার নির্বাচনে পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ৩১টি পৌরসভার মধ্যে ৩০টির ‘মেয়র’ পদে, তিনটি উপজেলা পরিষদ এবং একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (৩০ জানুয়ারি) বিএনপি থেকে জানানো হয়,চট্টগ্রাম,সিলেট ও রংপুরের প্রার্থীদের রবিবার (৩১ জানুয়ারি) সকালে দলীয় মনোনয়নপত্র হস্তান্তর করা হবে। রাজশাহী, খুলনা ও বরিশালের প্রার্থীদের  ৩১ জানুয়ারি দুপুর ১২টায়, ঢাকা ও ময়মনসিংহের প্রার্থীদের দুপুর ২টায় দলীয় মনোনয়নপত্র হস্তান্তর করা হবে।

৩০টি পৌরসভার মেয়র পদে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন— রংপুরের হারাগাছা পৌরসভায় মো. মোনায়েম হোসেন ফারুক, জয়পুরহাটের  জয়পুরহাট পৌরসভায় মো. শামছুল হক,বগুড়ার  বগুড়া পৌরসভায় মো. রেজাউল করিম বাদশাহ,চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় মোসা. মাসউদা অফরোজ হক (সূচি),রাজশাহীর চারঘাট পৌরসভায়  জাকিরুল ইসলাম, দুর্গাপূর পৌরসভায় জার্জিস হোসেন (সোহেল),ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় আমিরুল ইসলাম খান, কালীগঞ্জ পৌরসভায় মহাবুবার রহমান, যশোরের কেশবপুর পৌরসভায় আব্দুস সামাদ,যশোর পৌরসভায় মারুফুল ইসলাম, ভোলার ভোলা পৌরসভায় হারুন অর রশিদ (টুম্যান), চরফ্যাশন পৌরসভায় মোহাম্মদ হুমায়ুন কবির, জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায়  সাদেক আকতার নেওয়াজী,ইসলামপুর পৌরসভায়  রেজাউল করিম ঢালী,মাদারগঞ্জ পৌরসভায় আব্দুল গফুর, জামালপুর পৌরসভায় শাহ ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ নান্দাইল পৌরসভায়  এ, এফ, এম আজিজুল ইসলাম (পিকুল), কিশোরগঞ্জ ভৈরব পৌরসভায় শাহীন, মানিকগঞ্জ সিংগাইর পৌরসভায় খোরশেদ আলম‚ মাদারীপুর শিবচর পৌরসভায় রফিকুল ইসলাম,মাদারীপুর পৌরসভায় জাহান্দার আলী মিয়া, হবিগঞ্জ হবিগঞ্জ পৌরসভায় এনামুল হক সেলিম, চাঁদপুর মতলব পৌরসভায় এনামুল হক বাদল, শাহরাস্তি পৌরসভায় ফারুক হোসেন মিয়াজী, লক্ষ্মীপুর রায়পুর পৌরসভায় এবিএম জিলানী, চট্টগ্রাম  মীরসরাই পৌরসভায় নুর মোহাম্মদ,বারইয়ারহাট পৌরসভায়  দিদারুল আলম মিয়াজী, রাউজান পৌরসভায় আবু জাফর চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভায় হেলাল উদ্দিন শাহ,  নীলফামারী সৈয়দপুর পৌরসভায় শওকত চৌধুরী।

এছাড়া ৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। প্রার্থীরা হলেন— রাজশাহী পবা উপজেলায় মামুনুর সরকার (জেড), ঝিনাইদাহ শৈলকুপা উপজেলায় হুমায়ুন বাবর, ফরিদপুর   মধুখালী উপজেলায় গোলাম মনসুর (নান্নু)। একটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। প্রার্থী হলেন—পটুয়াখালী কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদে  জাহাঙ্গীর আলম।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি: জয়নুল আবেদীন
নাম-পোশাক বদলালেই মানসিকতার পরিবর্তন হয় না: সংসদে গিয়াস কাদের
প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন না দেওয়ার নির্দেশ বিএনপির
সর্বশেষ খবর
এবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল বিষয়ে বিএমইউ’র ব্যাখ্যা
এবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল বিষয়ে বিএমইউ’র ব্যাখ্যা
তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে সেই যুবক হত্যা, গ্রেফতার ৪
তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে সেই যুবক হত্যা, গ্রেফতার ৪
লেবানন চুক্তিতে নিজেদের জয় দেখছে নেতানিয়াহু
লেবানন চুক্তিতে নিজেদের জয় দেখছে নেতানিয়াহু
চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাব: যা বলছেন রাজনীতিকরা
চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাব: যা বলছেন রাজনীতিকরা
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার