অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে কী বলছে ইউরোপ?

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২২

বয়স্কদের উপর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নিয়ে জার্মানির সন্দেহ সত্ত্বেও সব বয়সীদের জন্যই এটি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপীয় কর্তৃপক্ষ। ইউরোপীয় মেডিসিন এজেন্সির (ইএমএ) সুপারিশের ভিত্তিতে ইউরোপীয় কমিশন তাদের ২৭টি দেশে ভ্যাকসিনটি ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। ইএমএ বলেছে, ক্লিনিক্যাল পরীক্ষায় কোভিড ১৯-এর বিরুদ্ধে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য টিকাটি নিরাপদ ও কার্যকর।

সম্প্রতি জার্মানির দুইটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা মাত্র আট শতাংশ। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। তারা জানিয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রেও তাদের টিকা সমান কার্যকর। তারপরও জার্মানির ভ্যাকসিন কমিটি অ্যাস্ট্রাজেনেকার টিকা ৬৪ বা তার কম বয়সীদের দেওয়ার পরামর্শ দিয়েছে।

বেশি বয়স্কদের ক্ষেত্রে টিকাটি সত্যিই কার্যকর কিনা তা নিয়ে সন্দেহ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। তবে ইএমএ বলছে, ভ্যাকসিনটি বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ৫৫ বছরের উপরের মানুষের জন্যেও এটি নিরাপদ ও কোভিডের কিছু প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।

ইএমএ-এর বিশেষজ্ঞরা বলেছেন, ‘বয়স্কদের ক্ষেত্রে কতটা কাজ করে সেই বিষয়ে সিদ্ধান্তে আসার মতো যথেষ্ট উপাত্ত এখনও নেই। তবে প্রতিরোধ গড়ে তোলাটাই প্রত্যাশিত। এই বয়সীদের ক্ষেত্রে যে ইমিউন বা রোগ প্রতিরোধের প্রতিক্রিয়া পাওয়া গেছে এবং অন্য টিকাগুলোর অভিজ্ঞতা থেকেই ইএমএ এমন ইতিবাচক প্রত্যাশা করছে।‌‌’ তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্রিটিশ-সুইডিশ প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকা।

এ নিয়ে করোনার তিনটি টিকার অনুমোদন দিলো ইউরোপ। এর আগে বায়োনটেক-ফাইজার ও মডার্নার টিকা ব্যবহারের অনুমোদন পেয়েছে ইইউ কর্তৃপক্ষের কাছ থেকে। ইউরোপীয় মেডিসিন এজেন্সির পরিচালক এমার কুক সাংবাদিকদের বলেছেন, ‘এর কোনোটিই একেবারে ‘নিখুঁত' বা ভাইরাসের বিরুদ্ধে ‘জাদুর কাঠি' হিসেবে কাজ করবে এমনটা নয়।’ কিন্তু তারপরও এগুলো মহামারি মোকাবিলার হাতিয়ার।

এদিকে, টিকা সরবরাহে অ্যাস্ট্রাজেনেকা ইউরোপের সঙ্গে চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির কাছে এ বিষয়ে জবাব চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়ামে নিজেদের কারখানায় সমস্যার কারণে আস্ট্রাজেনেকা টিকার সরবরাহে রাশ টানার ঘোষণা দিলে এই পরিস্থিতি তৈরি হয়। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
কেনাকাটা করতে গিয়ে বেশি জিনিস দেখে দ্বিধায় পড়েন কেন, কী বলছেন বিজ্ঞানীরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিশ্বজয়ের ট্রফি নিয়ে ঘরে ফিরলো স্পেন
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী