রাবি অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ড

বিচার দাবিতে শিক্ষক সমিতি ফেডারেশনের তিনদিনের কর্মসূচি

রাবি প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৬, ২১:০৩আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ২১:০৩

রাবি শিক্ষক রেজাউল হত্যাকাণ্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আগামী ২ মে থেকে ৪ মে তারা এ কর্মসূচি পালন করবেন।
মঙ্গলবার বিকেলে ঢাকায় সমিতির কার্যকরী সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনদিনের কর্মসূচির মধ্যে রয়েছে প্রথম দিন ২ মে সকাল ১০টা থেকে দুপুর ১ পর্যন্ত বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট, পরদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী সমাবেশ এবং ৪ মে স্বারাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান।
গত শনিবার নিজ বাড়ি থেকে একটু দূরে বিশ্ববিদ্যালয় আসার পথে অধ্যাপক রেজাউল করিমকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার দিন এই অধ্যাপক রেজাউলের ছেলে বাদী হলে বোয়ালিয়া থানায় অজ্ঞাতনামাদের নামে মামলা করে। এখন পর্যন্ত মামলার ‘দৃশ্যমান’ অগ্রগতি না হওয়ায় আন্দোলন অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে