বরিশালের বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও তাদের উত্তরাধিকারীদের বৃত্তি দিয়েছে ভারত সরকার।
শুক্রবার দুপুরে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে ভারত সরকারের পক্ষে এ বৃত্তি দেয় ভারতীয় হাইকমিশন।
ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি আয়োজিত ওই অনুষ্ঠানে বরিশাল বিভাগের মোট মধ্যে ৪৬ ছাত্র ছাত্রীর মাঝে ২৪ হাজার টাকা করে মোট ১১ লাখ ৪ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস এবং ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্য) বিজয় সিলভারেজ।
এ সময় বিজয় সিলভারেজ বলেন, দুই দেশের মধ্যে সংস্কৃতির বহু মিল খুঁজে পাওয়া যায়। ব্যবসা বাণিজ্যের বৃদ্ধির মাধ্যমে আগামীতে দুই দেশের আরও কাছাকাছি আসার সুযোগ রয়েছে।
/এসএনএইচ/








