গাজীপুরে মেলার প্যান্ডেলে ভ্রাম্যমাণ আদালতের আগুন

গাজীপুর প্রতিনিধি
০৩ মে ২০১৬, ০৫:৪৫আপডেট : ০৩ মে ২০১৬, ০৫:৪৫

মেলার প্যান্ডেলে ভ্রাম্যমাণ আদালতের আগুন গাজীপুরের মেলার প্যান্ডেল আগুনে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় শ্রীপুরের ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে মেলার আয়োজন পুড়িয়ে দেওয়া হয়।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, মেলা আয়োজনের কোনও অনুমতি নেই। এছাড়া সামাজিকভাবে এলাকাবাসী অভিযোগ করেছে। বিজিবি সদস্য ও জেলা প্রশাসনের কর্মচারীদের নিয়ে অভিযান চালিয়ে প্যান্ডেলে আগুন দিয়ে মেলা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি মেলার কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, মেলার সব আয়োজন চলে রাতে। দিনে মেলায় কেউ থাকে না। এরকমভাবে বিরতি দিয়ে গত কয়েক মাস যাবৎ স্থানীয় একটি মহলের যোগসাজশে মেলার নামে অশ্লীলতা চলছিল। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে আয়োজকরা পালিয়ে গেছে।

আরও পড়তে পারেন: ফেনী প্রেসক্লাব সভাপতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম