ফেনী প্রেসক্লাব সভাপতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৬, ২১:৫৩আপডেট : ০৩ মে ২০১৬, ০৮:৫৯

ফেনী প্রেসক্লাব ফেনী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামসহ পাঁচ-ছয়জন সাংবাদিককে কুপিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় রফিকুল ইসলামকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহরিয়ার ও ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন ও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ফেনী প্রতিনিধি হিসেবে কর্মরত।
ওসি মাহবুব মোরশেদ জানান, মঙ্গলবার বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে ব্যানার লাগানোকে কেন্দ্র করে ফেনী প্রেসক্লাবের বর্তমান কমিটির সঙ্গে সাবেক কমিটির বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় রফিকুলসহ সময় টেলিভিশনের ফেনী প্রতিনিধি ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার ইসলাম মুন্না সহ পাঁচ-ছয় জন সংবাদকর্মী আহত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক ফেনী প্রেসক্লাবের এক সদস্য জানান, রাত ৮টার দিকে একদল লোক প্রেসক্লাবে হামলা চালিয়ে সভাপতি রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে। ‍এ সময় একাত্তর টিভির জহিরুল হক মিলু, এশিয়ান টিভির জাফর সেলিম ও দৈনিক দিনকালের ফেনী প্রতিনিধি মফিজুর রহমানও তাদের ধারালো অস্ত্রের কোপে আহত হন।

তবে আহত রফিকুল ইসলাম দাবি করেছেন, সময় টিভির ফেনী ব্যুরো প্রধান বখতিয়ার ইসলাম মুন্না, মাছরাঙ্গা টিভির ফেনী প্রতিনিধি জমির বেগ, জয়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল হাজারীর সাবেক পিএস মিলন তার ওপর হামলা করেছেন।

আরও পড়ুন: জেএমবি নীলফামারীতে তিন জেএমবি সদস্য গ্রেফতার

এ বিষয়ে বখতিয়ার ইসলাম মুন্নার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি রফিকুলের দাবি অস্বীকার করে বলেন, বাগবিতণ্ডার এক পর্যায়ে রফিকুল তার সঙ্গীরাসহ আমার ওপর চড়াও হয়। আমিও আহত হয়েছি। 

চট্টগ্রাম ব্যুরো থেকে ফেনী সদর হাসাপাতলের চিকিৎসক অসীম কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,  রফিকুলের মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্যে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল বা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে। 

এজে/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেফতার, মামলা ৪০
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেফতার, মামলা ৪০
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
পিরলোর নিয়োগ বাতিল: ইতালির টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছাড়লেন মালদিনি 
পিরলোর নিয়োগ বাতিল: ইতালির টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছাড়লেন মালদিনি 
টাকা হাতে পেয়ে সরকারি কর্মকর্তা বললেন ‘চেষ্টা করবো আগে করার’
টাকা হাতে পেয়ে সরকারি কর্মকর্তা বললেন ‘চেষ্টা করবো আগে করার’
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি