ভারতে ময়না তদন্ত শেষে ইয়াছমিনের লাশ হস্তান্তর

নীলফামারী প্রতিনিধি
০৭ মে ২০১৬, ০৩:২৩আপডেট : ০৭ মে ২০১৬, ০৫:২৩

নীলফামারী ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার মর্গে ময়না তদন্ত শেষে ৯ বছরের শিশু ইয়াছমিনের লাশ বাংলাদেশে হস্তান্তর করেছে দেশটির কর্তৃপক্ষ।
শুক্রবার বিকাল ৫টা ৫০ মিনিটে এ লাশ হস্তান্তর করা হয়। যদিও দুপুর সাড়ে ১২টায় লাশ হস্তান্তরের কথা ছিল। ভারত কর্তৃপক্ষ নিহত শিশুর কফিনে পুস্পমাল্য প্রদান করে।
শিশু ইয়াছমিনের লাশ ফেরত দেওয়ার কথা জানিয়ে গত বৃহস্পতিবার রাত ৯টায় ভারতের শিংপাড়া বিএসএফ ক্যাম্প ডিমলা উপজেলার থানারহাট কলোনী বিজিবি ক্যাম্পে চিঠি পাঠায়। চিঠিতে উল্লেখিত সময়ে নীলফামারীর ডিমলা থানার ওসি রুহুল আমিন খাঁন, থানারহাট কলোনি বিজিবির কমান্ডার সুবেদার আবুল আজাদ, পূর্বছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান চরখড়িবাড়ি সীমান্তে অবস্থান নেন। তবে ইয়াছমিনের লাশ হস্তান্তরের সময় পিছিয়ে বেলা ৩টায় কথা জানায় বিএসএফ। দীর্ঘ সময় বিড়ম্বনার পর বিকাল ৫টায় ইয়াছমিনের লাশ নিয়ে আসে বিএসএফ। এরপর লাশ হস্তান্তরের আনুসাঙ্গিক কাগজপত্র তৈরি এবং স্বাক্ষরের পর বিকাল ৫টা ৫০ মিনিটে লাশ হস্তান্তর করা হয়। ভারতের পক্ষে লাশ হস্তান্তর করেন ভারতের শিংপাড়া বিএসএফ কোম্পানি কমান্ডার এ,কে ঠাকুর ও কুচলিবাড়ি থানার ওসি এসটি ভট্টাচার্য্য।
এ সময় তারা দুঃখ প্রকাশ করে জানায়, ময়না তদন্ত শেষে কুচবিহার থেকে ফিরতে দেরি হওয়ায় লাশ হস্তান্তরের এই বিড়ম্বনা তৈরি হয়েছে। শিশু ইয়াছমিনের লাশ তার পিতা দিনমজুর ইয়াছিন আলীকে বুঝিয়ে দেওয়া হয়।
ইয়াছিন আলী বলেন, লাশ রাতেই লাশ দাফন করা হবে। পাশাপাশি তিনি তার সন্তানের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
ডিমলা পূর্বছাতনাই ইউনিয়নের গুচ্ছগ্রামের ইয়াছিন আলীর মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ইয়াছমিন (৯) গত ১ মে নিখোঁজ হয়। অভিযোগ উঠে দুইজন অপরিচিত যুবক ইয়াছমিনকে অপহরণ করে। নিখোঁজের তিনদিন পর বিকালে ডিমলা উপজেলার তিস্তা নদীর চর ভারত সীমান্তের শিংপাড়ার একটি ভুট্টা ক্ষেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। অপহরণকারীরা ইয়াছমিনের দুইটি চোখ ও কিডনি কেটে নিয়ে যায়। ইয়াছমিনের লাশ পাওয়ার পর ভারত ও বাংলাদেশের পুলিশ, বিজিবি এবং বিএসএফের যৌথ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
ডিমলা থানারহাট কলোনি বিজিবির কমান্ডার সুবেদার আবুল আজাদ বলেন, বিকাল ৫টা ৫০ মিনিটে ভারতীয় প্রতিনিধিরা লাশ হস্তান্তর করেন।
ডিমলা থানার ওসি রুহুল আমিন খান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শিগগির খুঁজে বের করে গ্রেফতার করা হবে।

আরও পড়ুন:
আইনি প্রক্রিয়া শেষেই নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সম্পদের হিসাব দেওয়া হয়েছে নিজস্ব পদ্ধতিতে: টিআইবি
জঙ্গিরা কোপান, ভোগেন মুসল্লিরা



/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম