আইনি প্রক্রিয়া শেষেই নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৬, ১৯:৪০আপডেট : ০৬ মে ২০১৬, ১৯:৫০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সব আইনি প্রক্রিয়া শেষেই জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে কোনও গোষ্ঠী যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলো শক্ত অবস্থানে রয়েছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজামীর মৃত্যুদণ্ডেরর রায় বহালের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল দেশের জনগণই প্রতিহত করবে। তিনি বলেন, দেশে যখন টার্গেট কিলিং হয়, তার কিছুক্ষণের মধ্যেই নির্দিষ্ট একটি ওয়েবসাইটে হত্যার দায় স্বীকার করে আইএস। কিন্তু বাংলাদেশে আইএস কোথায়? আমরা তো আইএস খুঁজে পাই না। দেশে কোনও আইএস নেই।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন বন্ধ করা যাবে না। দেশি-বিদেশি এসব ষড়যন্ত্রকারীর চেহারা একদিন উন্মোচিত হবেই।

আরও পড়তে পারেন: নির্বাচনি আইন ভঙ্গ: শেরপুর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনেকেই বিদেশে পালিয়ে আছেন। তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী