ফেনীর পরশুরামে সন্ত্রাসী হামলায় আহত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দারকে হাসপাতালে দেখতে গেলেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান।
পরশুরামের নতুন এ ইউএনওকে শুক্রবার সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতারা পিঠিয়ে আহত করলে বিকেলে নৌমন্ত্রী হাসপাতালে তাকে দেখতে যান।
জানা যায়, হামলার পর স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্বার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, ঘটনার পর দুপুরে মামলা হলে ফেনীর গোয়েন্দা পুলিশ জিঞ্জাসাবাদের জন্য ৩ জনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন- পরশুরাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মান্নান, স্থানীয় যুবলীগ নেতা পারভেজ এবং রাশেদুল হাসান রাশু ।
প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকালে ফেনীর পরশুরামে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান সরকারি সফরে বিলোনিয়া স্থল বন্দর পরিদর্শনে যান। সকাল ১০টার দিকে উপজেলার চিথলিয়া ন্যাশানাল আইডিয়াল স্কুল উদ্বোধন করতে মন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী নেতারা। সেখানে কর্মকর্তাদের নিয়ে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিব হায়দারও। সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় অন্য মনস্ক থাকায় আওয়ামী লীগ নেতা খায়রুল বাশার মজুমদার তফনের সঙ্গে ইউএনও’র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা ফারুক ইউএনও’র মাথায় ঘুষি মারলে তিনি মাঠিতে পড়ে যান। পরে ছাত্রলীগ ও যুবলীগের ৬/৭ নেতাকর্মী তাকে বেধড়ক মারধর করেন।
গত ২৫ এপ্রিল রকিব হায়দার পরশুরামে ইউএনও হিসেবে যোগ দিলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে বরণ করে নেন। তবে তার সঙ্গে এডিপি, বিশেষ বরাদ্দ, টিআর, কাবিখাসহ বিভিন্ন বিষয়ে দলীয় নেতাদের মত বিরোধ দেখা দেয়।
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুল করিম বলেন, ইউএনও’র মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়ায় তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তফন বলেন, আওয়ামী লীগের কোনও নেতাকর্মী বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তার নেতৃত্বে এ হামলার ঘটনা হয়েছে কী না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিষয়টি তিনি অস্বীকার করেন।
আরও পড়ুন:
আইনি প্রক্রিয়া শেষেই নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সম্পদের হিসাব দেওয়া হয়েছে নিজস্ব পদ্ধতিতে: টিআইবি
জঙ্গিরা কোপান, ভোগেন মুসল্লিরা
/এসএনএইচ/








