অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ড

বিচার দাবিতে হরতালেও রাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাবি প্রতিনিধি
০৮ মে ২০১৬, ০৯:৪১আপডেট : ০৮ মে ২০১৬, ০৯:৪১

রাবি শিক্ষক রেজাউল হত্যাকাণ্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে আগামীকাল রবিবার জামায়াতের ডাকা হরতালেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। একই দিনে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিনেট ভবনের সামনে মানববন্ধন পালন করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সকাল ১০টা থেকে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এর আগে গত বুধবার (৪ মে) শনিবার ও রবিবার মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয় সমিতি। আধা ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ব্যানার নিয়ে যোগ দেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ বলেন, ‘আমরা কোনও কাজে মনোনিবেশ করতে পারছি না; না পারছি ক্লাস নিতে, না পারছি পরীক্ষা নিতে, না পারছি পরীক্ষার খাতা মূল্যায়ন করতে। আমরা শঙ্কার মধ্যে আছি। তাই যতদিন অধ্যাপক রেজাউল হত্যার বিচার না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবো।’ তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

ইংরেজি বিভাগের অধ্যাপক জহুরুল ইসলাম সরকারের উদ্দেশে বলেন, ‘বিচার না হওয়ার কারণে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছি না। তাই সরকারের কাছে দাবি জানায়, দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার করে আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে দিন।’

আরও পড়ুন: যেভাবেই হোক একটা পরিচয় মা’দের দাঁড় করাতে হবে

মানববন্ধনে আরবি বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘একের পর এক হত্যা এটা কোনও রাষ্ট্রের কালচার হতে পারে না। যেখানে জ্ঞান চর্চা হবে না, সংস্কৃতি চর্চা হবে না, মুক্তবুদ্ধির চর্চা হবে না সেখানে জাতি ধ্বংস হতে বাধ্য। এ বিচার করে দ্রুত এসব হত্যাকাণ্ড বন্ধ করুন।’

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী আগামীকালও আমাদের কর্মসূচি চলবে। সেখানে আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’

মানববন্ধন শেষে ইংরেজি বিভাগ সেখান থেকে মৌন মিছিল বের করে।মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ এসে সমাবেশ করে। সমাবেশে রবিবার হওয়া সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন: আহসানউল্লাহ'র শিক্ষক ফেরদৌসের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

এতে বক্তব্য দেন ইংরেজি বিভাগের সভাপতি মাসউদ আখতার, প্রভাষক রিদিতা মিজান, অধ্যাপক রেজাউলের মেয়ে রিজওয়ানা হাসিন শতভি, বিভাগের শিক্ষার্থী ভাষা।

এর আগে গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসার পাশে অধ্যাপক রেজাউলকে হত্যা করে দুর্বৃত্তরা। এর পর থেকে বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম