প্রেসক্লাবে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ফেনীর সাংবাদিকরা

ফেনী প্রতিনিধি
০৮ মে ২০১৬, ১৮:২২আপডেট : ০৮ মে ২০১৬, ১৮:২২

ফেনী ফেনী প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন ফেনীতে কর্মরত সাংবাদিকরা।
রবিবার সকাল সাড়ে ১০টায় ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিক নেতারা এ দাবি জানান।
অনুষ্ঠানে একই দাবিতে আগামীকাল সোমবার শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেন সাংবাদিক নেতারা।
অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করে বলেন, ফেনী প্রেসক্লাবে বর্বরোচিত হামলার ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য পুলিশ মিথ্যা মামলা গ্রহণ করেছে। তাই হামলার দায়ে করা মামলাটির তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেন তারা।
এ সময় পুলিশকে উদ্দেশ করে সাংবাদিকরা বলেন, কয়েকজন অপরাধীকে রক্ষা করতে গিয়ে অপরাধ প্রবণতাকে উস্কে দিবেন না। অবিলম্বে মামলাটি বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। একইসঙ্গে জড়িত সাংবাদিকদের স্ব স্ব প্রতিষ্ঠান থেকে বহিষ্কারেরও দাবি জানানো হয়।
গত সোমবার সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে প্রবেশ করে ক্লাব সভাপতি ও একটি বেসরকারি টেলিভিশনের প্রতিনিধি রফিকুল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ সময় আহত হন আরও ৪ সাংবাদিক। বর্তমানে সাংবাদিক রফিক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
/এসএনএইচ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের