চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

চট্টগ্রাম ব্যুরো
০৯ মে ২০১৬, ১৭:৩৩আপডেট : ০৯ মে ২০১৬, ১৭:৩৩

সড়ক দুর্ঘটনা চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. খোরশেদ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া ওই দুর্ঘটনায় দুই নারী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার শান্তিরহাট এলাকায় সিএনজি এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ওই যুবক নিহত হন।

পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিল্লুর রহিম বলেন, শান্তিরহাট এলাকায় শিলা শাহ মার্কেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একজন নিহত ও দুই নারী আহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে দায়িত্বরত পুলিশ পোস্টের নায়েক জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর মো. খোরশেদকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম