সারাদেশে বজ্রাঘাতে নিহত ১৬

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ মে ২০১৬, ২৩:৫২আপডেট : ১৩ মে ২০১৬, ২৩:৫৭

বজ্রাঘাত সারাদেশে শুক্রবারও ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে টাঙ্গাইলে ২ জন, চট্টগ্রামে ১ জন, সাভার ২জন, যশোর ৩ জন, গাইবান্ধা ২জন, নওগাঁ জন ২, জয়পুরহাট ২ জন, নারায়ণগঞ্জে ১ জন ও কিশোরগঞ্জে ১ জন নিহত হন। 
আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বজ্রাঘাতে দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খড়ক গ্রামের আব্দুস ছালামের ছেলে আনিসুর রহমান (১৪) জমি থেকে ধান আনার সময় বজ্রপাতের শিকার হন। অন্যদিকে, ভূঞাপুর পৌরসভার পলিশা এলাকার মোকলেছুর রহমানের মেয়ে লিমা (১৩) বাড়ির উঠান থেকে ধান নেওয়ার সময় বজ্রপাতের শিকার হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জাহিদুজ্জামান জুয়েল, বজ্রপাতের শিকার আনিসুর ও লিমাকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন।
আমাদের চট্টগ্রাম প্রতিনিধি জানান, চট্টগ্রামে বজ্রপাতে ১ জনের মৃত্যু হয়েছে। তার নাম আমজাদ আলী (২৫)।
পাহাড়তলী থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া জানান, রাসমণি ঘাট এলাকায় আমজাদের মৎস্যচাষ প্রকল্প রয়েছে। সকালে বৃষ্টি শুরু হলে প্রকল্প এলাকায় আসেন তিনি। সেখানে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাভার প্রতিনিধি জানান, বজ্রপাতে সাভারে মন্টু মিয়া (১৯) নামে এক স্কুলছাত্র ও ধামরাইয়ে মনির হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। শুক্রবার দুপুরে সাভারের ছায়াবিথী ও সকালে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।

সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ বলেন, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

যশোর প্রতিনিধি জানান, শুক্রবার বিকালে যশোরে পৃথক বজ্রপাতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতের নাম ইয়ার আলী মোল্যা (৭৫)। আহত হয়েছেন তার স্ত্রী আলেয়া বেগম (৬৫) এবং নাজমা বেগম (৪৫) নামে আরেক নারী।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৫টার দিকে যশোরে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে যশোর সদরের আরবপুর এলাকার বাসিন্দা ইয়ার আলী ও তার স্ত্রী আলেয়া পাশে সুজলপুর গ্রামের মাঠে গরু আনতে যান। ওই সময় বজ্রপাতে ইয়ার আলী ঘটনাস্থলে মারা যান এবং তার স্ত্রী আহত হন।

এদিকে, শহরের বারান্দিপাড়া এলাকার আলাউদ্দিনের স্ত্রী নাজমা বেগম ওই সময় রান্নাঘরে রান্না করছিলেন। পাশে নারকেল গাছে বজ্রপাত হলে তিনি আহত হন। আহত দুজন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালের চিকিৎসক কাজল মল্লিক জানান, আহত আলেয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক।

 

আরও পড়তে পারেন: নেত্রকোনায় বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমাদের গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা সদর উপজেলায় বজ্রপাতে সিরাজুল ইসলাম সিরাজ (৬০) ও রেজাউল করিম (৫০) নামে দুই ব্যক্তি মারা গেছেন।

নিহত রেজাউল করিম উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে ও সিরাজ একই উপজেলার লক্ষীপুর ইউনিয়নের খোর্দ্দ মালিবাড়ী পূর্বপাড়া গ্রামের জাফর আলীর ছেলে।

গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর পোরশা উপজেলার নিতপুর দীঘিপাড়া ও মহাদেপুর উপজেলার ধঞ্জইল গ্রামে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীতপুর দীঘিপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে ইব্রাহীম (১৩) ও মহাদেবপুর উপজেলার ধঞ্জইল গ্রামের কৃষক সচীন মুহুরী।

নওগাঁ সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়পুরহাট প্রতিনিধি জানান, সদর উপজেলার সতীঘাটা ও ক্ষেতলাল উপজেলার হাওয়ার বিল এলাকায় জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই দিনমজুর মারা গেছেন। তারা হলেন কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার ঢেকেরপার গ্রামের রফিকুল ইসলাম (৩৫) ও ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামের মানিক হোসেন (৩৮)।

শুক্রবার সকালে জমিতে অন্য মজুরদের সঙ্গে ধান কাটতে গিয়ে সকাল ১০টার দিকে সতীঘাটা ও হাওয়ায় বিল এলাকায় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, নিহত রফিকুল বৃহস্পতিবার কুড়িগ্রাম থেকে ধান কাটতে আসে। শুক্রবার ধান কাটার সময় বজ্রপাতে তার শরীরের অর্ধাংশ ঝলসে সে জমিতেই মারা যায়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাকে বাড়ি নিয়ে যায়।  

আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বজ্রপাতে বান্টি ওরফে আকাশ নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ফতুল্লা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বান্টি ওরফে আকাশা (৭) কিশোরগঞ্জ জেলার নিকলী সুজানগর গ্রামের মইনুদ্দিনের ছেলে।

আরও পড়তে পারেন: বাগেরহাটে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

আহতরা হলেন, শাহজাহান (১৪), আসাবুর (১৪) ও শামীম (১০)। তাদের মধ্যে শামীমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আবদুল মান্নান জানান, হাসপাতালে দুইজন চিকিৎসা নিয়েছে। আর একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, জেলার তাড়াইল উপজেলার নয়াপাড়া এলাকায় বজ্রপাতে এমরান মিয়ার (২৮) মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গগডা গ্রামের বাসিন্দা। তিনি তাড়াইল উপজেলার ধলা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।

ধলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন বজ্রপাতে একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এমরান আহত হন। শ্বশুরবাড়ির লোকজন তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/বিটি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম