অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ড

তদন্তের দ্রুত সমাপ্তি চাই: শিক্ষামন্ত্রী

রাবি প্রতিনিধি
১৪ মে ২০১৬, ১৯:৫১আপডেট : ১৪ মে ২০১৬, ১৯:৫৬

সমাবেশে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার ঘটনায় দেশের শিক্ষা পরিবার মর্মাহত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, আমরা এই হত্যাকাণ্ডের তদন্তের দ্রুত সমাপ্তি চাই। আমরা চাই অপরাধীদের দ্রুত বিচার করা হোক। শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে তিনি এ সব কথা বলেন।
অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাবি শিক্ষক সমিতি এ সমাবেশের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, একজন সফল শিক্ষকের এ রকম হত্যা মেনে নেওয়া যায় না। দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে আগে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষকদের পক্ষে অবস্থান নিয়েছি। কারণ শিক্ষকদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়তে পারেনভেতরে ভেতরে তদন্ত কাজ এগিয়ে চলছে: আইজিপি

এ সময় নুরুল ইসলাম নাহিদ প্রশাসনের প্রতি কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে অধ্যাপক রেজাউল করিম হত্যার দ্রুত তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় আনা, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, অতীতে এ বিশ্ববিদ্যালয়ের যেকজন শিক্ষক হত্যার বিচার এখনও অসম্পূর্ণ আছে, তা শেষ করা। ভবিষ্যতে যেন কোনও শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর হওয়া ইত্যাদি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রমুখ।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং রাজশাহীর সর্বস্তরের নাগরিকরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা। এরপর থেকে বিচার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

/এমও/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম