খুলনায় বেসরকারি পাট শ্রমিকদের মহাসড়ক অবরোধ

খুলনা প্রতিনিধি
১৭ মে ২০১৬, ১৯:০৮আপডেট : ১৭ মে ২০১৬, ১৯:১২

খুলনা খুলনার বেসরকারি মালিকানাধীন পাট-সুতা বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের আহ্বানে মঙ্গলবার খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়িগেট এলাকায় ২ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালিত হয়।
সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এ অবরোধ চলাকালে সড়কের দুই পার্শ্বে শত শত গাড়ি আটকে যায়। অবরোধের কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
আরও পড়তে পারেন: ম্যান বুকার জিতলেন দক্ষিণ কোরিয়ার হান কাং
বন্ধ হয়ে যাওয়া মহসেন,এ্যাজাক্স জুট মিল শ্রম আইন অনযায়ী চালু, সোনালী, আফিল জুট মিল পূর্ণাঙ্গ চালু, জুট স্পিনার্স, নওয়াপাড়াসহ সকল মিল শ্রম আইন মোতাবেক পরিচালনা, বকেয়া পাওনা পরিশোধ,খুলনা জেলা প্রশাসক, যুগ্ম শ্রম পরিচালক এবং শ্রমিকদের ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন, এ্যাজাক্স জুট মিল শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত বিলের টাকা পরিশোধ ও মিলের বিদ্যুৎ সংযোগের দাবিতে এ কর্মসূচি পালিত হয়। 

অবরোধ চলাকালে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ শেখ আনছার আলী। বক্তৃতা করেন ফেডারেশনের সহ-সভাপতি শেখ আমজাদ হোসেন, মো. হুমায়ুন কবির, কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকির, খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. শুকুর সরদার ও সাধারণ সম্পাদক মো. লিয়াকত মুন্সী, শ্রমিক নেতা মো. নুরুজ্জামান ব্যাপারী, মো. গোলাম রসুল খাঁন, মো. শহিদুল ইসলাম, আব্দুর রহমান, নুরুল হক, ওবায়দুর রহমান, আবুল কালাম, মনোয়ার হোসেন, পার্থ প্রতীম মজুমদার, বাবুল হোসেন, ফারুখ চোকদার, আ. লতিফ, মো. ফারুখ হোসেন, কাবিল হোসেন, নুরু ফকির, গোলাম সরোয়ার, মো. আসাদ, চুন্নু শেখ, মেহেদী হাসান প্রমুখ।

 অারও পড়তে পারেন: চার কারণ দেখিয়ে ব্যাক ডেটে বরখাস্ত!

সমাবেশে নেতারা বলেন, অনতিবিলম্বে শ্রমিক কর্মচারীদের সব দাবি মেনে নেওয়া না হলে লাগাতার রাজপথ রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।

 

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম