রংপুরে শিশু গৃহকর্মী ধর্ষণ

সেই খাদ্য কর্মকর্তার জামিন বাতিল ও বরখাস্তের দাবিতে মানববন্ধন

রংপুর প্রতিনিধি
১৭ মে ২০১৬, ১৯:৩৯আপডেট : ১৭ মে ২০১৬, ১৯:৪৯

রংপুরে শিশু গৃহকর্মী ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন রংপুর নগরীর ধাপ সাগর পাড়ায় শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় খাদ্য কর্মকর্তা খাদেমুল ইসলাম হিরুর জামিন বাতিল ও তাকে চাকরি থেকে বরখাস্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক সমাজের উদ্যোগে মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে নারী নেত্রী, মানবাধিকার কর্মী,রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিশিষ্টজনেরা অংশ নেন।
আরও পড়তে পারেন; চাকরি ও বাড়ি ছেড়ে চলে গেলেন অর্ণবের মা
রংপুর জেলা মহিলা সমিতির সভাপতি হাসনা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ ফকরুল ইসলাম, সিপিবি সাধারণ সম্পাদক শাহিন রহমান , নারী নেত্রী বিলকিছ বেগম,মুক্তিযোদ্ধা আকবর হোসেন,বাসদ জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস, ছাত্র নেতা রাসেলসহ বিশিষ্টজনেরা।
অারও পড়তে পারেন: জাতি ক্ষমা চাচ্ছে সেই শিক্ষকের কাছে!
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৩০ এপ্রিল রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলা খাদ্য কর্মকর্তা খাদেমুল ইসলাম তার বাড়ির  ১২ বছরের কাজের শিশুকে ধর্ষণ করেন। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন ছিলো। মাত্র ৩ দিনের মাথায় শিশুটির ফরেনসিক রিপোর্ট প্রদান করে রংপুর মেডিকেল কলেজের চিকিৎসকরা। রিপোর্টে ধর্ষণের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করা হয়। 

বক্তারা অভিযোগ করেন,ওই খাদ্য কর্মকর্তার টাকার কাছে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের চিকিৎসক, পুলিশসহ সবাই বিক্রি হয়ে গেছেন। চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলায় গ্রেফতার হবার মাত্র ১৫ দিনের মধ্যে তাকে জামিন প্রদান করা হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্ত খাদ্য কর্মকর্তার জামিন বাতিল করে তাকে চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানান।

 

/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম